লাউয়াছড়ায় মেছো বাঘ অবমুক্ত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরের ভাদাইল দেউল গ্রাম থেকে একটি মেছো বাঘের ছানাকে উদ্ধার করেছে বন্যপ্রাণি বিভাগ। রোববার (৯ এপ্রিল) সকাল ১০ টার দিকে গ্রামের কয়েক যুবক একটি মেছো বাঘের ছানাকে দেখতে পায়। খবর পেয়ে বন্যপ্রাণি ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ মেছোবাঘটিকে উদ্ধার করে নিয়ে সন্ধ্যা ছয়টায় লাউয়াছড়া জাতীয় উদ্যানে এটিকে অবমুক্ত করা হয়।
জানা যায়, ভাদাইর দেউল গ্রামের গণি মিয়ার বাড়িতে মেছো বাঘ আটকের পর একটি গাছের সাথে বেঁধে রাখেন। বাঘের বাচ্ছা আটকের খবর এলাকায় ছড়িয়ে পড়লে তা এক নজর দেখার জন্য গণি মিয়ার বাড়িতে উৎসুক জনতা ভিড় জমায়। বাঘের ছানা আটকের খবর পেয়ে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান বন্যপ্রাণি বিভাগের দুইজন কর্মচারী পাঠিয়ে বিকালে মেছো বাঘের ছানাটিকে উদ্ধার করে জানকি ছড়া রেসকিউ সেন্টারে (উদ্ধার কেন্দ্রে) নিয়ে যান।
বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারি বন সংরক্ষক তবিবুর রহমান মেছো বাঘের ছানা উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত মেছো বাঘের ছানাটিকে সন্ধ্যা ৬ টায় কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed