মাশরাফিকে ফিরে আসার দাবিতে জৈন্তাপুরে মানববন্ধন
মোঃ রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: মাশরাফি তুমি ফিরে এসো বাংলার মাঠে এই শ্লোগানে সিলেটের জৈন্তাপুর বাজারে স্বপ্নীন ক্রিকেট ক্লাবের উদ্যোগে মানববন্ধন পালিত হয়েছে।
৯ এপ্রিল রবিবার বেলা ৩টায় জৈন্তাপুর বাসষ্টেশনে স্বপ্নীন ক্রিকেট ক্লাব ও স্বপ্নীল সমবায় সমিতির উপদেষ্ঠা হুমায়ুন কবির খান এর সভাপতিত্বে তানজীম আহমদ শাকিল এর পরিচালনায় মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জুর এলাহী সম্রাট, স্বপ্নীল ক্লাবের উপদেষ্ঠা তানভীর আহমদ শাহীন, ছাব্বির আহমদ, সুভাস দাস বাবলু, জৈন্তিয়া সাইক্লিং কমিউনিটির সভাপতি রুবেল আহমদ, ডাক বাংলো ক্রিকেট ক্লাবের পক্ষে ইসলাম উদ্দিন, এমসিসি ক্রিকেট ক্লাবের পক্ষে সাব্বির আহমদ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য বৃন্দ।
বক্তারা বলেন- বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সহ হাজার হাজার ক্রিকেট প্রেমীরা মনে করে টি-২০ কাপে মাশরাফির বিকল্প কোন খোলোয়াড় নেই। মাশরাফি সেচ্ছায় অবসরে যাওয়ার ঘোষনা দেওয়ার পিছনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর সভাপতি এবং কোচ দায়ী। মাশরাফির কাছে দেশে ও জাতী অনেক প্রত্যাশার রয়েছে। পরিকল্পিত ভাবে বাংলাদেশের ক্রিকেটের সুনাম অর্জন বন্ধ করতে মাশরাফিকে অদৃশ্য ভাবে চাপ প্রয়োগ করে অবসর নিতে বাধ্য করা হয়েছে। মানব বন্ধন হতে বক্তারা বলেন অভিলম্বে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর সভাপতি এবং কোচ বিরুদ্ধে তদন্ত পূর্বক আইনি ব্যবস্থা গ্রহনের দাবী জানান এবং বাংলাদেশর সুনাম বিশ্ববাসীর কাছে অক্ষুন্ন রাখতে বাংলার বাঘ মাশরাফিকে মাঠে ফিরে আসার আহবান জানান।
Related News
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More
সিলেটের র্যাব-৯ এখন এসআরবি-৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর নাম পরিবর্তন হয়ে এখন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯Read More



Comments are Closed