Main Menu

শাবিতে যৌন হয়রানি ও সাংবাদিকের উপর হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন

শাবি প্রতিনিধি: ছাত্রী নির্যাতন, যৌন হয়রানি ও সাংবাদিকের উপর হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন। রবিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাসের উপস্থিতিতে এক জরুরি বৈঠকে এ তদন্ত কমিটি গঠন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. জহির বিন আলমকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহকারী প্রক্টর জাহিদ হাসান, শাকিল ভূইয়া, কৌশিক সাহা ও সহকারী প্রভোস্ট গোলাম মোহাম্মদ মুন্না।
ঘটনার সকল বিষয়ের তদন্ত করতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য বরাবর সুপারিশ করেন বলে জানান শাবির ভারপ্রাপ্ত প্রক্টর মুন্সী নাসের ইবনে আফজাল। পরবর্তীতে ঘটনার পরের দিনই এ কমিটি গঠন করা হয়।
এদিকে, লাঞ্ছনার শিকার ওই ছাত্রী বিশ^বিদ্যালয় প্রশাসন বরাবর লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগে বলা হয় ক্যাম্পাসে বেড়াতে আসলে কয়েকজন বখাটে তার পিছু নিয়ে শহীদ মিনার পর্যন্ত এসে আজেবাজে প্রশ্ন করে ঐ ছাত্রীর মুখে সিগারেটের ধোয়া ছাড়ে। পরে একজন তাকে চড় দিয়ে ক্যাম্পাসে আবার আসলে প্রাণনাশের হুমকি দেয়। তার সাথে থাকা ভাইকে তারা মারধর করে। তাকে লাঞ্ছনা ও মারধরকারীরা হলেন সমাজকর্ম বিভাগের ২য় বর্ষ ১ম সেমিস্টারের মাহমুদুল হাসান রুদ্্র এবং পরিসংখ্যান বিভাগের একই বর্ষের এস এন সাজ্জাদ রিয়াদ।
এছাড়া হামলায় আহত ডেইলী অবজারভারের সিলেট প্রতিনিধি সরদার আব্বাস আলী (সাধারণ সম্পাদক) ও শাবি প্রতিনিধি সৈয়দ নবীউল আলম দিপু (সহ-সভাপতি) প্রক্টর বরাবর এক লিখিত অভিযোগ করেন।
অভিযোগে বলা হয়, শনিবার রাতে তাদের উপর হামলা চালায় শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থ গ্রুপের কর্মীরা। তারা হলেন- ২০১৪-১৫ সেশনের গণিত বিভাগের শিক্ষার্থী নাজমুল ইসলাম রাকিব, লোকপ্রশাসন বিভাগের অনিরুদ্ধ দেব অমিয়, ২০১৫-১৬ সেশনের পরিসংখ্যান বিভাগের সাজ্জাদ রিয়াদ, নৃ-বিজ্ঞান বিভাগের রাহাত সিদ্দিকী, সমাজকর্ম বিভাগের মাহমুদুল হাসান রুদ্র, পলিটিক্যাল স্ট্যাটিশ বিভাগের সুমন সরকার জনি, রসায়ন বিভাগেরমেহেদী হাসান স্বাধীন এবং ২০১২-১৩ সেশনের পলিটিক্যাল স্ট্যাটিশ বিভাগের মোহাম্মদ জাকির খান সহ ১০-১৫জন পার্থর অনুসারি।
সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন শাবি প্রেসক্লাবের সাবেক নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ হলেন তৌহিদ চৌধুরী, ইমাম হাসান মুক্তি, ফারুক আহম্মেদ মেহেদী, মুস্তফা মনওয়ার সুজন, মোয়াজ্জেম হোসেন খান রাসেল, রমা প্রসাদ সরকার বাবু, এ কে এম ইমরান, জসিম উদ্দিন সরকার, আরিফ মোহাম্মদ শাকিল, সাইদ আব্দুল্লাহ যীশু, নাইমুল করিম নাইম, আবু তাহের টুটন, গাজী সাদেক, রাশেদুল ইসলাম সোহাগ, মাসুদ করিম লিটন, সাজু আহমেদ, আজগর খান, কাজি রাকিন, আতিক মাহবুব। তাছাড়া ঢাবিসাস, জাবিসাস, জবিসাস, চবিসাস, রাবিসাস, ইবিসাস, বাকৃবিসাস, কুবিসাস, বশেমুরবিপ্রবিসাস, নোবিপ্রবিসাস, রাবি রিপোটার্স ইউনিটি, ইবি ও রাবি প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকরাও নিন্দা জানিয়েছে।
ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, যারা হামলা করেছে তাদেরকে চিহ্নিত করে স্থায়ী বহিষ্কার করা হবে।

Share





Related News

Comments are Closed