Main Menu

জৈন্তাপুরে পুকুর হতে ভ্যান চালকের লাশ উদ্ধার

মোঃ রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে নিখোঁজের ২দিন পর পুকুর হতে ভ্যান চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়- জৈন্তাপুর উপজেলার হরিপুর উত্তর বাগেরখাল গ্রামের মৃত আব্দুল খালিকের ছেলে হারুনুর রশিদ (২০) ভ্যানগাড়ী চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছে। সে উপজেলার ঠাকুরের মাটি (ঘাটের ছটি) এলাকায় সৌদী আরব প্রবাসী সফি উল্লাহর নির্মাণাধীন ভবনের কেয়ার টেকার উত্তর বাগেরখাল গ্রামের আব্দুল জলিলের সাথে ভবনে একসাথে বসবাস করে আসছে। গত ৭ এপ্রিল হারুন ভ্যান গাড়ী চালিয়ে রাত্রী যাপনের জন্য সৌদী আবর প্রবাসীর নির্মাণাধীন ভবনে আসে, এরপর হতে হারুন নিখোঁজ রয়েছে। অপরদিকে নিখোঁজ হারুনের ভ্যানগাড়ীটি গত ৮ এপ্রিল শনিবার সকালে কেয়ার টেকার আব্দুল জলিলের কাছ নিয়ে যায় মনির নামের এক ব্যক্তি।
এদিকে ৯ এপ্রিল রবিবার সাকাল ১০টার দিকে ঘাটেরছটি আইসক্রীম ফ্যাক্টরির সন্নিকটে পুকুরের মধ্যে স্থানীয় জনতা নিখোঁজ হারুন রশিদের লাশ দেখতে পায়। বিষয়টি ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ জৈন্তাপুর থানা পুলিশকে অবহিত করেন। দুপুর ১২টায় জৈন্তাপুর থানা পুলিশ নিহত হারুন রশিদের লাশ উদ্ধার করে। এসময় সৌদীআবর প্রবাসী সফি উল্লাহর নির্মানাধীন ভবনের কেয়ার টেকার আব্দুল জলিলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ সফিউল কবির লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন নিহতের পরিবারের পক্ষ হতে অভিযোগ পেলে মামলা হিসাবে রের্কড করা হবে। লাশের সুরতহাল রির্পোট তৈরী করে অধিকতর তদন্তের জন্য হারুনের লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে বলে জানান তিনি।

Share





Related News

Comments are Closed