দিরাইয়ে ট্রাকচাপায় পথচারী নিহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুনামগঞ্জের দিরাইয়ে ট্রাক চাপায় এক দিনমজুর পথচারী নিহত হয়েছেন। তার নাম চান মিয়া (৫০)। তিনি উপজেলার সন্তোষপুর গ্রামের শুকুর মাহমুদের ছেলে।
শনিবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, ঢাকা মেট্রো ট-১৮-৬১৪৬ নং ট্রাক দিরাই বাজার থেকে ময়দার বস্তা নিয়ে দিরাই বাজার ব্রীজ পার হওয়ার সময় ট্রাক থেকে একটি ময়দার বস্তা একজন পথচারীর উপর পড়ে গেলে ট্রাকটি বস্তার উপর দিয়ে চলে যায়। ট্রাক চাপায় গুরুতর আহত ব্যক্তিকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পরপরই চালক সহ ঘাতক ট্রাকটি আটক করেছে দিরাই থানা পুলিশ।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল জলিল জানান, নিহত চান মিয়ার লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল পাঠানো হয়েছে।
থানা সূত্রে জানা যায়, আটককৃত ট্রাক ড্রাইভার গোয়াইনঘাট উপজেলার মৃত্তিমহল গ্রামের অনিল দাসের ছেলে অজিত দাস (২৬)।
উল্লেখ্য, দিরাই পৌরসভা কর্তৃক দিরাই বাজারে সকাল ৮ টা থেকে রাত ১০টা পর্যন্ত সকল প্রকার ভারী যান চলাচল সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি থাকলেও পণ্যবাহী ট্রাক তা মানছে না। ফলে জনদুর্ভোগ সৃষ্টি সহ স্কুলগামী ছেলে মেয়েদের অনেক ধরণের সমস্যার সৃষ্টি হচ্ছে। এতে স্থানীয়রা তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছেন।
Related News
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More



Comments are Closed