Main Menu

সিলেটে আধিপত্যবাদ বিরোধী ছাত্রজোটের মানববন্ধন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: ভারতের সাথে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিরোধী প্রতিরক্ষা চুক্তি না করার দাবীতে সিলেট নগরীতে মানববন্ধন করেছে আধিপত্যবাদ বিরোধী ছাত্রজোট।
শনিবার মানবন্ধনে ছাত্রজোটের নেতৃবৃন্দ বলেন, দেশের স্বাধীনতা বিরোধী প্রতিরক্ষা চুক্তি বাংলাদেশের ১৬ কোটি মানুষ চায়না। প্রতিবেশী দেশ ভারতের সাথে প্রতিরক্ষা চুক্তি হলে বাংলাদেশকে ভুটান-সিকিমের ভাগ্য বরণ করে নিতে হবে। সরকার দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে অন্য দেশের স্বার্থ রক্ষায় যে পদক্ষেপ গ্রহণ করেছে তা বাংলাদেশের আপামর ছাত্র-জনতাকে বিস্মিত করেছে। কোনো স্বাধীন দেশের সামরিক নীতিমালা অন্য কোনো দেশের নিয়ন্ত্রণে চলতে পারেনা। ভারতের সাথে সামরিক চুক্তি হলে বাংলাদেশের সামরিক নীতিমালা এবং কর্মকান্ডের উপর ভারতের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে। যা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য মারাতœক হুমকি। বর্তমান সরকার নিজেদেরকে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি দাবী করলেও তাদের কর্মকান্ড মুক্তিযুদ্ধের পক্ষ সমর্থন করছেনা বরং তারা লেন্দুপ দর্জির ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। অবিলম্বে দেশের স্বার্থ বিরোধী সকল চুক্তি করা থেকে সরকারকে বিরত থাকতে হবে। অন্যথায় বাংলাদেশের ছাত্র সমাজ আপামর জনগণকে সাথে নিয়ে গণআন্দোলন গড়ে তুলবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন বদরুল চৌধুরী, মামুন আহমেদ, রাসেল আহমেদ, সাহেদ আহমদ, কামরুজ্জামান প্রমুখ।

Share





Related News

Comments are Closed