বিশ্বনাথে ব্যবসায়ীদের অর্ধদিবস ধর্মঘট পালন
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে ব্যবসা-প্রতিষ্ঠানে মাইক্রোবাস চালকদের হামলার প্রতিবাদে উপজেলা সদরের পুরানবাজার বণিক কল্যাণ সমিতির আহবানে অর্ধদিবস ধর্মঘট পালন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বাজারে সকল দোকানপাঠ বন্ধ ছিল। সকাল ১১টায় স্থানীয় লতিফ উল্লা মার্কেটে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মো. পংকি খান। তিনি বলেন, শান্ত বিশ্বনাথকে অশান্ত করতে দেয়া যাবেনা। শুক্রবার রাতে লাইটেস স্ট্যান্ডের সঙ্গে ব্যবসায়ীদের যে ঘটনা ঘটে তার সুষ্ঠ সমাধান না হলে, আমরা আইনি ব্যবস্থা গ্রহন করবো। আইনের উর্ধ্ব কেউ নয়, লাইটেস স্ট্যান্ডের চালকরাও ওই এলাকার বাসিন্ধা, তাই তাদেরকেও আপোষ-নিস্পতির একটি সুযোগ দিতে হবে। যদি নিস্পতি না হয়, তারপর ব্যবসায়ীরা যে উদ্যোগ নিবেন এতে এলাকার সকল জনপ্রতিনিধি সঙ্গে থাকবেন। পুলিশ-ব্যবসায়ীদের মধ্যে যে অনাকাাংখিত ঘটনা ঘটেছে এর জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।
বণিক সমিতির সভাপতি মনির হোসেনের সভাপতিত্বে ও কমিশনার হেলাল মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছয়ফুল হক, বণিক সমিতির সাবেক সভাপতি আরশ আলী, বর্তমান কমিটির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, ব্যবসায়ী আরশ আলী রেজা, সাতির মিয়া, আশিক আলী, মোশাহিদ আলী, বণিক সমিতির কমিশনার আমির আলী। এসময় উপজেলা সদরের পুরানবাজারের বিপুল সংখ্যক ব্যবসায়ী উপস্থিত ছিলেন।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed