Main Menu

শনিবার আতিয়া মহল পরিদর্শনে আসছেন র‌্যাব ডিজি

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ির জঙ্গি আস্তানা আতিয়া মহল পরিদর্শনে আসছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর মহাপরিচালক বেনজীর আহমদ। শনিবার দুপুরের দিকে তিনি আতিয়া মহল পরিদর্শন শেষে বিকাল ৫টায় সিলেটে র‌্যাব-৯ কমপ্লেক্সে সাংবাদিকদের ব্রিফ করবেন।
র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার জে এম ইমরান বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, শুক্রবারের অভিযানে আতিয়া মহলের ৫ম তলা পরিষ্কার করা হয়। শুক্রবার অর্ধ দিবস অভিযান চলে।
গত সোমবার থেকে অপারেশন ক্লিয়ার আতিয়া মহল শুরু করে র‌্যাবের বোম্ব ডিসপোজাল ও ডগ স্কোয়াড ইউনিট।

Share





Related News

Comments are Closed