আতিয়া মহলে আরো কিছু বিস্ফোরক পেয়েছে র্যাব
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ‘অপারেশন ক্লিয়ার আতিয়া মহল’-এর তৃতীয় দিনে বুধবার আরো কিছু বিস্ফোরকের সন্ধান পাওয়া গেছে। এ সংখ্যা দুয়ের অধিক হবে বলে জানিয়েছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার জে এম ইমরান। তিনি জানান, বুধবার সকাল ১০টা থেকে আতিয়া মহলে অভিযান শুরু করে র্যাবের বোম্ব ডিসপোজাল ও ডগ স্কোয়াড। এ সময় ভবনের ভেতরে বেশ কিছু বিস্ফোরক পাওয়া যায়। তবে, এগুলো নিষ্ক্রিয় করা হয়নি। বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে তৃতীয় দিনের অপারেশন শেষ হয়। বৃহস্পতিবার সকাল থেকে ফের অভিযান শুরু হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং র্যাব হেড কোয়ার্টার্সের নির্দেশে গত সোমবার থেকে আতিয়া মহলে ‘অপারেশন ক্লিয়ার’ শুরু হয়। র্যাবের ডগ স্কোয়াড ও বোম্ব ডিসপোজাল স্কোয়াডের সমন্বয়ে গঠিত এ অভিযানে নেতৃত্ব দিচ্ছেন-লে: কর্নেল আরিফুল ইসলাম মাহমুদ।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed