Main Menu

শ্রীমঙ্গলে মুষলধারে বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত

শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বুধবার সকাল থেকে অবিরাম বৃষ্টিতে জনজীবন বিপযস্ত হয়ে পড়েছে। বৃষ্টির ফলে স্কুল, কলেজ ও অফিসগামী রোকজন দূর্ভোগে পড়েন। শহরে রিকশাসহ যান চলাচল ছিল কম। দুপুর ১টার দিকে বৃষ্টি ছেড়েছে।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র অবজারভার মো. হারুনুর রশীদ জানান, বুধবার সকাল ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত অবিরাম বৃষ্টি হয়েছে। বৃষ্টির সাথে ছিল বজ্রপাত। তারপর কিছুসময় বিরতি দিয়ে সকাল ৯টা থেকে আবার বৃষ্টি শুরু হয় চলে দুপুর ১টা পর্যন্ত। এরপর আবারও থেমে থেমে বৃষ্টি হয়েছে। হারুনুর রশীদ আরো জানান, বুধবার সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত ১০৬.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়াও মঙ্গলবার সকাল থেকে বুধবার দুপুর ১টা পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ১৫৫.২ মিলিমিটার।

মৌলভীবাজারে টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পানিতে তলিয়ে গেছে শ্রীমঙ্গল উপজেলার বোরো ধান, রাস্তা ঘাট, বাড়ীঘর ও বিনোদন কেন্দ্রসহ নিন্মাঞ্চাল। আকর্ষিক বন্যায় নষ্ট হয়ে গেছে কয়েক হাজার হেক্টর বোরো ফসল। এতে দূর্ভোগে পড়েছেন জেলার হাজার হাজার মানুষ। মঙ্গলবার রাত থেকে বুধবার এ রিপোর্ট লেখা পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত ছিল।
মৌলভীবাজার জেলার কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: শাহজাহান জানান, এ বছর জেলার ৩৫ হাজার হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। গত কয়দিনের টানা বৃষ্টিতে বিভিন্ন হাওরের প্রায় ১০ হাজার ২শত হেক্টর ফসলি জমি পানিতে তলিয়ে গেছে।

Share





Related News

Comments are Closed