Main Menu

সিলেটে তলিয়ে গেছে ৩৬ হাজার ৮৮০ হেক্টর জমির বোরো ফসল

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে বন্যার পানিতে তলিয়ে যাওয়া বেশ কয়েকটি হাওর পরিদর্শন করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো: মনজুরুল হান্নান। মঙ্গলবার ফেঞ্চুগঞ্জের হাকালুকি, দামড়ি এবং গোলাপগঞ্জের বিভিন্ন হাওর পরিদর্শন করেন তিনি। ক্ষতিগ্রস্ত হাওর সমূহ ঘুরে দেখার পাশাপাশি কৃষকদের সাথে কথা বলেন এবং তাদেরকে শান্তনা দেন তিনি।
সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল হাশেম জানান, মঙ্গলবার সকাল পর্যন্ত সিলেট জেলায় ৩৬ হাজার ৮৮০ হেক্টর জমির বোরো ফসল তলিয়ে গেছে। এ হিসাব আরো বাড়বে বলে জানান তিনি।

Share





Related News

Comments are Closed