কানাইঘাটে তলিয়ে গেছে আড়াই হাজার হেক্টর বোরো ধানের জমি
কানাইঘাট প্রতিনিধি: এক সপ্তাহের টানা বৃষ্টিপাত ও পাহাড়ী ঢলের প্রভাবে আগাম বন্যায় পানিতে তলিয়ে গেছে সিলেটের সীমান্তবর্তী উপজেলা কানাইঘাটের আড়াই হাজার হেক্টর বোরো ধানের জমি। অসময়ের এই বন্যার ফলে ক্ষতির সম্মুখীন হয়েছেন এ উপজেলার কয়েক সহস্রাধিক কৃষক। বৃষ্টিপাত চলমান থাকায় সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সবকটি নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভার হাওর এলাকা এবং নিম্নাঞ্চলে পানি দিন দিন বৃদ্ধি পাওয়ায় জনজীবন বির্পযস্থ হয়ে পড়েছে। সুরমা ও লোভা নদীর বিভিন্ন স্থানে ভাঙ্গন দেখা দিয়েছে। ভাঙ্গন দেখা দেওয়ায় বাড়ী ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। গবাদি পশুর খাবার সংকট দেখা দিয়েছে।
মঙ্গলবার সুরমা নদীর পানি বিপদ সীমার ৯৯ সেঃ মিঃ এর উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিভিন্ন স্থানে কাঁচা ও পাকা সড়ক ক্ষতিগ্রস্থ হয়েছে। এদিকে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান তাদের এলাকাকে বন্যা দুর্গত এলাকা ঘোষণা করে জরুরী ভিত্তিতে সরকারী ত্রাণ সহায়তা প্রেরণের দাবী জানিয়েছেন।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed