Main Menu

পৃথিবীর সবচেয়ে দামি বুগাত্তি’র সাইকেল

বৈশাখী নিউজ ডেস্ক: বিখ্যাত ফরাসি গাড়ি নির্মাণকারী সংস্থা বুগাত্তি নতুন একটি বাইসাইকেল বাজারে এনেছে যার দাম ৪০ হাজার মার্কিন ডলার। এছাড়াও লাক্সারি গাড়ি প্রস্তুতকারী হিসেবে সংস্থাটির যথেষ্ট খ্যাতি রয়েছে।

বুগাত্তি বাইসাইকেলটির নাম রেখেছে সুপার বাইক। বুগাত্তি জানিয়েছে, এটি পৃথিবীর সবচেয়ে হালকা সাইকেল। এর ওজন মাত্র ১১ পাউন্ড। তার ফলে প্যাডেলে ন্যূনতম বলপ্রয়োগ করেই চালানো যায় এই সাইকেল। অনায়াসে তীব্র গতিতে রাস্তা দিয়ে ছোটানোও যায় সুপার বাইককে। তার জন্য কোনও অতিরিক্ত পরিশ্রমই বোধ হয় না আরোহীর।

রিইনফোর্সড কার্বন দিয়ে সাইকেলটি তৈরি করা হয়েছে। রিইনফোর্সড কার্বন হল সেই উপাদান, যা দিয়ে এরোপ্লেনের বিভিন্ন যন্ত্রাংশ তৈরি করা হয়। সাধারণ সাইকেলে যেখানে চেন লাগানো থাকে, সুপার বাইকে সেখানে রয়েছে রাবার বেল্ট। এই বেল্টও সাইকেলের তীব্র গতির ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে বলে জানানো হয়েছে।

মূলত স্পোর্টস সাইকেল হিসেবে প্রস্তুত করা হলেও কর্তৃপক্ষ জানিয়েছে, সব ধরনের রাস্তাতেই নিশ্চিন্তে চালানো যাবে সুপার বাইক। আপাতত নির্বাচিত কয়েকটি রংয়ে সুপার বাইক পাওয়া গেলেও ২০১৭-র শেষ দিকে ৬৬৭ রকমের রঙে এই সাইকেল বাজারে ছাড়া হবে বলে দাবি বুগাত্তির।

Share





Related News

Comments are Closed