Main Menu

কানাইঘাটে ব্যবসায়ীর সোয়া লাখ টাকা ছিনতাই

কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাটে মোটর সাইকেলের গতিরোধ করে অস্ত্রের মুখে ব্যবসায়ীর কাছ থেকে নগদ ১ লাখ ২৫ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে মুখোশধারী একদল দুর্বৃত্ত। এসময় তার সাথে থাকা ৩টি মোবাইল সেট, মোটর সাইকেলের কাগজপত্রও নিয়ে যায় তারা।

গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে কানাইঘাট মুশাহিদ সেতুঁর পশ্চিম পাশ এলাকায় এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের ঘটনায় মঙ্গলবার অজ্ঞাতনামা ৪/৫জনকে আসামী করে থানায় অভিযোগ দায়ের করেছেন ওই ব্যবসায়ী।

শামীম আহমদ জানান, ওইদিন রাত ১১টার দিকে তিনি তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে মোটর সাইকেল যোগে বাজার থেকে তার ভাই শহিদ আহমদকে সাথে নিয়ে নিজ বাড়ী বায়মপুরে ফিরছিলেন। পথিমধ্যে মুশাহিদ সেঁতুর পশ্চিম পাশে আসামাত্র মুখোশধারী ৪/৫ জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তার মোটর সাইকেলের গতিরোধ করে। এসময় মুখোশধারীরা তার গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে সাথে যা কিছু আছে তা তাড়াতাড়ি দেওয়ার জন্য বলে।
নতুবা প্রাণে হত্যা করে ফেলবে বলে হুমকি দিলে তিনি তার সাথে থাকা নগদ ১ লক্ষ ২৫ হাজার টাকা, ৩টি এন্ড্রয়েড মোবাইল সেট ও মোটর সাইকেলের কাগজপত্র, ব্যবসা প্রতিষ্ঠানের চাবি লুট করে নিয়ে মুখোশধারীরা চলে যায়। পরে তার আর্ত চিৎকারে স্থানীয় লোকজন এবং ঐ এলাকার পেট্রোল ডিউটিরত কানাইঘাট থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গেলে মুখোশধারীদের খোঁজে পায়নি।

Share





Related News

Comments are Closed