ভালো জামা-কাপড় না পেয়ে তরুনীর আত্নহত্যা
ঝিনাইদহ প্রতিনিধি: অসহায় গরীব বাবা-মায়ের ঘরে জন্ম নেওয়াটাই ছিলো সালমা খাতুনের অপরাধ। বাবা-মায়ের কাছে সালমা খাতুন ভালো জামা-কাপড় চেয়েছিলো, কিন্তু বাবা-মা গরীব হওয়ার কারনেই মেয়ের সে আশা টুকু পুরন করতে পারেনি। আর সে কারনেই সালমা খাতুন (২০) মনের দুঃখে নিজ ঘরে গলার ওড়না পেচিয়ে আত্নহত্যার পথ বেছে নেয়।
এ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল ১১টার দিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের পাথরা গ্রামে।
এলাকাবাসী ও থানা সুত্রে জানা গেছে, পাথরা গ্রামের ইদ্রাহীম মিয়ার মেয়ে সালমা খাতুন কয়েক দিন ধরে তার বাবা-মায়ের কাছে ভালো জামা-কাপড় দাবি করে আসছিলো। কিন্তু গরীব অসহায় বাবা-মায়ের পক্ষে মেয়ের দাবিটা পুরন করা সম্ভব হয়ে ওঠেনি। আর এ কারনেই বাড়ীর সবার অজান্তে মঙ্গলবার সকাল ১১টার দিকে নিজ ঘরে গলার ওড়না পেচিয়ে আত্নহত্যা করে সালমা খাতুন।
মহেশপুর থানার এসআই মাসুম বিল্লাহ জানান, মেয়েটি মনের দুঃখে নিজ ঘরে গলায় ওড়না পেচিয়ে আত্নহত্যা করেছে। আত্নহত্যার ঘটনায় মহেশপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
Related News
যশোরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের অভয়নগরে এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।Read More
যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহতRead More



Comments are Closed