আতিয়া মহলের বাকি দুই জঙ্গির দাফন সম্পন্ন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ীর আতিয়া মহলে সেনাবাহিনীর অপারেশন টোয়াইলাইট অভিযানের ছয়দিন পর সোমবার থেকে ওই ভবনে বিস্ফোরক নিষ্ক্রিয় করতে অভিযান শুরু করেছে র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট। অভিযানের দ্বিতীয় দিনে মঙ্গলবার দুপুরে ভবনের নিচতলা থেকে দুটি হাত বোমা উদ্ধারের পর নিষ্ক্রিয় করা হয়েছে।
তবে পাঁচতলা বিশিষ্ট ওই ভবনটি এবং আশপাশের এলাকায় এখনও অনেক আইইডি এবং স্পিøন্টার ছড়িয়ে ছিটিয়ে থাকায় অভিযান শেষ হতে আরো ক’দিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন র্যাব-৯ এর অধিনায়ক লে: কর্নেল আলী হায়দার আজাদ আহমদ। এ জন্য এলাকাবাসীকে ধৈর্য্য ধারণের পাশাপাশি ভবনের আশপাশের শিশুদের সতর্কভাবে রাখার পরামর্শও দেন তিনি।
মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় আতিয়া মহল সংলগ্ন একটি বাড়িতে সাংবাদিকের ব্রিফিংকালে তিনি জানান, ‘উদ্ধার করা দুটি হাতবোমা জঙ্গিরা ছুঁড়ে মেরেছিল। তবে বিস্ফোরিত হয়নি। বোমা দুটি খুবই শক্তিশালী বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে, আতিয়া ভবন থেকে উদ্ধার করা দুই জঙ্গির মরদেহ বেওয়ারিশ হিসেবে মঙ্গলবার বিকেলে নগরীর হযরত মানিকপীর (র.) কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে লাশের ময়না তদন্ত ও ডিএনএ’র নমুনা সংগ্রহ করে রাখা হয়। সুইসাইডাল ভেস্টের বিস্ফোরণের কারণেই দুটি লাশ ছিন্ন ভিন্ন হয়ে গেছে। এ কারণে তাদের বয়সও বোঝা যাচ্ছে না- বলে পুলিশ সূত্র জানিয়েছে।
প্রসঙ্গত, ২৪ মার্চ ভোর থেকে ২৮ মার্চ সন্ধ্যা পর্যন্ত আতিয়া মহলে সেনাবাহিনীর প্যারা কমান্ডো দল আতিয়া মহলে অপারেশন টুয়াইলাইট পরিচালনা করে। ২৮ মার্চ সন্ধ্যায় অপারেশনের সমাপ্তি ঘোষণা করেন প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান।
অভিযানে চার জঙ্গি নিহত হয় বলে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়। এর মধ্য থেকে সোমবার এক নারীসহ দুই জঙ্গির লাশ উদ্ধার করা হলেও বাকি দুই জঙ্গির শরীরে ‘সুইসাইড ভেস্ট’ লাগানো থাকায় তাদেরকে উদ্ধার করা যায়নি। পরে অভিযানের ছয়দিন পর সোমবার ওই দুইজনের দেহাবশেষ উদ্ধার করে র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা।
Related News
বাসচাপায় মোটরাসাইকেল আরোহি এক বন্ধু নিহত, ২ জন হাসপাতালে
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে বাসের ধাক্কায় শ্রাবণ সরকার (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।Read More
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More



Comments are Closed