উচ্চ রক্তচাপে এড়িয়ে চলবেন যেসব খাবার
বৈশাখী নিউজ ডেস্ক: উচ্চ রক্তচাপ বর্তমান সময়ে খুব সাধারণ একটা স্বাস্থ্য সমস্যা। উচ্চ রক্তচাপ প্রধানত অনিয়মিত জীবনধারার কারণে হয়ে থাকে। অ্যালকোহল, মানসিক চাপ, বিরতিহীন কাজ, অস্বাস্থ্যকর খাবার এবং ব্যায়ামের অভাব উচ্চ রক্তচাপের প্রধান কারণ।
উচ্চ রক্তচাপে আক্রান্ত হলে ওষুধ সেবনের পাশাপাশি কিছু খাবারও এড়িয়ে চলা উচিত। চলুন জেনে নেয়া যাক খাবারগুলো সম্পর্কে-
# মুরগির মাংস
সংরক্ষণ করা মুরগির মাংসে অতিরিক্ত পরিমাণে লবণ যোগ করা হয়। এছাড়া জীবিত মুরগির শরীরে প্রচুর পরিমাণে স্যাল্যাইনের পানি ঢোকানো হয় যার ফলে মুরগি সতেজ দেখায়। এই মুরগি যখন রান্না করে বা গ্রিল করে খাওয়া হয় তখন শরীরে অতিরিক্ত লবণ প্রবেশ করে, যা উচ্চ রক্তচাপ রোগীদের জন্য ক্ষতিকর।
# স্যুপ
অনেকেই মনে করেন স্যুপ স্বাস্থ্যের জন্য ভালো। কিন্তু ১ বাটি স্যুপে প্রায় ১ হাজার মিলিগ্রাম সোডিয়াম থাকে। ফলে উচ্চ রক্তচাপ জনিত সমস্যায় ভুক্তভোগীদের স্যুপ এড়িয়ে চলা উচিত।
# আচার
লম্বা সময় ধরে সংরক্ষণের জন্য আচারে লবণ সংযোজন করা হয়, যা আচারে বাড়তি সোডিয়াম যোগ করে। আপনি যদি উচ্চ রক্তচাপে ভোগেন, তাহলে খাদ্য তালিকা থেকে আচার বাদ দিয়ে দিন।
# সালাদ ড্রেসিং
সালাদে ব্যবহার করা ‘ড্রেসিং’ সালাদকে সুস্বাদু করে তোলে৷ বোতলজাত ড্রেসিংয়ে প্রচুর পরিমাণে সোডিয়াম, অলিভ অয়েল ও ভিনেগার যোগ করা হয়। যা উচ্চ রক্তচাপের ব্যক্তিদের শারীরিক ঝুঁকি বাড়ায়।
# রেস্টুরেন্টের খাবার
রেস্টুরেন্টের খাবারে স্বাদ বাড়ানোর জন্য প্রচুর পরিমাণে টেস্টিং সল্ট ব্যবহার করা হয়ে থাকে। টেস্টিং সল্ট খাবারের স্বাদ বাড়িয়ে খাবার সস্বাদু করলেও খাবারের পুষ্টিমান কমিয়ে ফেলে। তাই রেস্টুরেন্টের খাবার এড়িয়ে চলা উচিত। সূত্র: রিডার্স ডাইজেস্ট
Related News
হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১০৪৪
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু হয়েছে। এইRead More
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১৬৮
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত আরও তিন শিশুর মৃত্যু হয়েছে।Read More



Comments are Closed