Main Menu

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপুরণের দাবিতে সিলেটে মানববন্ধন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: হাওরাঞ্চলে আগাম বন্যায় ফসল হানিতে কৃষকদের ক্ষতিপূরণ ও দুর্নীতিগ্রস্থ ঠিকাদার ও পাউবি কর্মকর্তাদের শাস্তির দাবিতে সিলেটে পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থা মঙ্গলবার বিকেলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
মানববন্ধন চলাকালীন সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা হাওর অঞ্চলের নদীগুলো খনন করা, কিছু কিছু জায়গায় স্থায়ী বাদ নির্মাণ করা ও সুনামগঞ্জকে দুর্গত এলাকা ঘোষণার জন্য দাবি করেন। এতে সিলেটের সর্বস্তরের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সিলেটস্থ হাওরবাসী উপস্থিত ছিলেন। এসময় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য ও সিলেট মহানগরের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার মো. আরশ আলী, সিলেটের এডিশনাল পিপি এড. শামসুল ইসলাম, সিলেট জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক এড. রঞ্জিত সরকার, আয়োজক সংগঠনের সভাপতি কাসমির রেজা, সাধারণ সম্পাদক পিযুষ রঞ্জন পুরকায়স্থ টিটু, গণতন্ত্রী পার্টি সিলেট জেলার সাধারণ সম্পাদক আরিফ মিয়া, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সিলেট জেলার সাধারণ সম্পাদক কমরেড সিকান্দর আলী, ছাতক সমিতি সিলেটের সভাপতি আ.ন.ম. ওহিদ কনা মিয়া, বৃহত্তর ময়মনসিংহ সমিতি সিলেটের সাধারণ সম্পাদক মাহবুবুল হক, নেত্রকোনা জেলা সমিতি সিলেটের সাধারণ সম্পাদক এড. শহিদুল­াহ, তাহিরপুর সমিতি সিলেটের উপদেষ্টা আব্দুল হাই মাস্টার, বিশ্বম্ভরপুর সমিতি সিলেটের সাধারণ সম্পাদক প্রভাষক জামাল হোসেন প্রমূখ।

Share





Related News

Comments are Closed