নাসিরপুরে নিহত ‘জঙ্গি পরিবারের’ সাত সদস্যের দাফন সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক : মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের সরকার বাজারের সংলগ্ন নাসিরপুরে গ্রামে সোয়াতের ‘অপারেশন হিটব্যাক’ অভিযান চলাকালে আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত সাত সদস্যের লাশ দাফন করা হয়েছে।
সোমবার রাতে শহরের পৌর এলাকার টিকরবাড়ি কবরস্থানে তাদের লাশ দাফন করা হয়।
মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ শাহ্ জালাল গণমাধ্মেকে আজ মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরও জানান, সোমবার সকালের দিকে দিনাজপুরের ঘোড়াঘাট থেকে আবু বকর সিদ্দিক নামের একজন মৌলভীবাজারে এসে সদর হাসপাতালের মর্গে যান। ছিন্নভিন্ন লাশ দেখে শনাক্ত করতে পারেননি তিনি। তবে ওই বাড়িতে পাওয়া একটি গ্রুপ ছবি দেখে লাশ শনাক্ত করেন স্বজনরা। লাশ নিতে অস্বীকৃতি জানান তারা। পরে পুলিশ মৌলভীবাজার পৌরসভা কর্তৃপক্ষের মাধ্যমে ছিন্নভিন্ন লাশ দাফনের ব্যবস্থা করেন।
মৌলভীবাজার পৌরসভার ইন্সপেক্টর আবদুল মতিন বলেন, সোমবার রাতে পুলিশের উপস্থিতিতে লাশ দাফন করা হয়।
উল্লেখ্য, গত ২৮ ও ২৯ মার্চ নাসিরপুরের ওই জঙ্গি আস্তানায় অপারেশন হিটব্যাক চালানো হয়। পরে পুলিশ ভেতরে গিয়ে এক পুরুষ, দুই নারী ও চার শিশুর লাশ দেখতে পায়।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed