Main Menu

সিলেটের সঙ্গে সরাসরি রেল যোগাযোগ চালু

বৈশাখী নিউজ ২৪ ডটকম : হবিগঞ্জের মাধবপুরের ইটাখোলায় রেল ব্রিজ ধ্বসের কারণে বন্ধ থাকা রেল যোগাযোগ ৫দিন পর চালু করেছে রেল বিভাগ। রেল যোগাযোগ চালুর পর আজ সোমবার সকাল সোয়া ১০টায় সিলেট রেলস্টেশন থেকে চট্রগ্রামের উদ্দেশ্যে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন ছেড়ে গেছে।
এর আগে গত শনিবার রাত থেকে সিলেট থেকে মাধবপুর উপজেলার নেয়াপাড়া স্টেশন পর্যন্ত এবং একই উপজেলার মনতলা থেকে ঢাকা-চট্টগ্রাম পর্যন্ত পৃথক ট্রেন আপডাউন করে। ফলে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। নোয়াপাড়া থেকে মনতলা পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটার পর্যন্ত রাস্তা যাত্রীরা নিজ নিজ দায়িত্বে গিয়ে অপর ট্রেনে উঠতে বাধ্য হয়।
সিলেট রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার আব্দুর রাজ্জাক খান বিষয়টি নিশ্চিত করে বলেন, সেতুটি মেরামত হওয়ার পর আজ সোমবার সকাল সোয়া ১০টায় চট্রগ্রামের উদ্দেশ্যে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন ছেড়ে গেছে।
উল্লেখ্য গত বৃস্পতিবার সকালে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ইটাখোলা এলাকায় একটি ব্রিজ দেবে যাওয়ার ফলে সারাদেশের সঙ্গে সিলেটের সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

Share





Related News

Comments are Closed