Main Menu

সিলেটে ১৯টি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের চাকুরী জাতীয়করণ সহ বেতন-ভাতা ও পেনশন সুবিধা সরকারের রাজস্ব তহবিল হতে প্রদানের দাবীতে দেশব্যাপী আন্দোলনের অংশ হিসেবে সিলেটে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিভাগের ১৯টি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
সোমবার সিলেট বিভাগীয় কমিশনারের অফিসের সামনে মানববন্ধন শেষে বিভাগীয় কমিশনার ড. মোছাম্মৎ নাজমানারা খানমের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন সিলেট বিভাগের সভাপতি সৈয়দ নকীবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কালী কৃষ্ণ পালের পরিচালনায় মানববন্ধনে সিলেট বিভাগের ১৯টি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed