Main Menu

আতিয়া মহলে উদ্ধার অভিযানে র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ির জঙ্গি আস্তানা আতিয়া মহলে আজ সোমবার সকাল ৮টা থেকে উদ্ধার কাজ শুরু করেছে র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট। অভিযানে ওই ভবনে পড়ে থাকা দুই জঙ্গির লাশও উদ্ধার করা হবে।
জানা গেছে, র‌্যাবের টিম সকাল ৮টা থেকে সেখানে কাজ শুরু করেছে। যে কোন পরিস্থিতি মোকাবেলায় বোম্ব ডিসপোজাল ইউনিটের পাশাপাশি পুলিশ, ফায়ার সার্ভিস, সিটি কর্পোরেশন, বাড়ির মালিক এবং মেডিকেল টিমকেও সেখানে প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা। সেখানে একজন ডোমকেও আনা হয়েছে বলে জানান জেদান।
২৪ মার্চ ভোর থেকে ২৮ মার্চ সন্ধ্যা পর্যন্ত আতিয়া মহলে অপারেশন টুয়াইলাইট পরিচালনা করা হয়। অভিযানে চার জঙ্গি নিহত হয়। এর মধ্য থেকে এক নারীসহ দুই জঙ্গির লাশ উদ্ধার করা হলেও বাকি দুই জঙ্গির শরীরে ‘সুইসাইড ভেস্ট’ লাগানো থাকায় তাদেরকে উদ্ধার করা যায়নি। অপারেশন শেষ হওয়ার ৬ দিন পর আজ সোমবার সকাল থেকে সেখানে লাশ উদ্ধার অভিযান শুরু করলো র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট।

Share





Related News

Comments are Closed