প্রবাসীরা পাসপোর্ট পাবেন ৩-৫ দিনে
বৈশাখী নিউজ ডেস্ক : বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসীরা এখন থেকে দ্রুত পাসপোর্ট হাতে পাবেন। নতুন ব্যবস্থাপনায় এ দেশ থেকে পাসপোর্ট পাঠানোর পর বিশ্বের যেকোনো প্রান্তে পৌঁছাতে তিন থেকে পাঁচ দিন সময় লাগবে।
রোববার পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাসুদ রেজওয়ান সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।
মাসুদ রেজওয়ান বলেন, প্রবাসে থাকা বাংলাদেশিদের পাসপোর্টের মেয়াদ ফুরিয়ে গেলে তাঁদের বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করতে হয়। দূতাবাস তথ্য সংগ্রহ করে বাংলাদেশের পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরে পাঠালে অধিদপ্তর থেকে পাসপোর্ট পাঠানো হয়। আগে কূটনৈতিক ব্যাগে পাসপোর্ট পাঠানো হতো। এতে করে কখনো কখনো পাসপোর্ট হাতে পেতে দুই থেকে আড়াই মাস সময় লেগে যেত। সম্প্রতি সরকার ফেডারেল এক্সপ্রেসকে পাসপোর্ট পৌঁছে দেওয়ার দায়িত্ব দিয়েছে। সবচেয়ে কম দরদাতা প্রতিষ্ঠান হিসেবে ফেডারেল এক্সপ্রেস কাজটি পায়।
রোববার বাংলাদেশ থেকে প্রথমবারের মতো ফেডারেল এক্সপ্রেস যুক্তরাষ্ট্রসহ বিশ্বের আটটি দেশে পাসপোর্ট পৌঁছে দেওয়ার কাজ শুরু করে। পাসপোর্ট পাঠাতে খরচ পড়ছে সর্বোচ্চ এক ডলার।
Related News
সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য সরকারের জরুরি বার্তা
বৈশাখী নিউজ ডেস্ক: বিদেশে বাংলাদেশি শ্রমজীবীদের প্রধান গন্তব্যস্থল সৌদি আরব। বর্তমানে প্রায় ৩৫ লাখ বাংলাদেশি কর্মরতRead More
আমিরাতে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশির মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় বায়েজিদ রায়হান (২৭) ও সাইফুদ্দিনRead More



Comments are Closed