সন্দীপে ৩৫ যাত্রী নিয়ে নৌকা ডুবি
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের সন্দীপে ৩৫ জন যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে গেছে। এখন পর্যন্ত ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে আরও ২৩ জন।
রবিবার (০২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই নৌকা ডুবির ঘটনা ঘটে। কোস্ট গার্ড, ফায়ার সর্ভিস ও পুলিশের সহায়তায় উদ্ধার কার্যক্রম চলছে।
জানা গেছে, এমবি শহীদ সালাউদ্দিন নামের একটি জাহাজ কুমিরা ঘাট থেকে সন্দীপের গোপ্তচড়া ঘাটে যায়। তখন ওই জাহাজ থেকে যাত্রীদের নামিয়ে ছোট ছোট নৌকায় করে তীরে নিয়ে আসা হয়। তীরে নিয়ে আসার সময় একটি নৌকা যাত্রীদের হুড়োহুড়িতে ডুবে যায়।
« মেয়র আরিফ, বুলবুল ও গৌছকে বরখাস্ত; সিলেট যুবদলের নিন্দা (Previous News)
(Next News) প্রবাসীরা পাসপোর্ট পাবেন ৩-৫ দিনে »
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed