বিশ্বনাথে ব্যবসা-প্রতিষ্ঠানে চুরি
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: বিশ্বনাথ উপজেলার নকিখালি বাজারে একটি মুদি দোকানে চুরি সংগঠিত হয়েছে। শুক্রবার রাতে বাজারে অবস্থিত খান ব্রাদার্স নামের দোকান ঘরে এ ঘটনা ঘটে। এতে নগদ টাকাসহ প্রায় ৫০ হাজার টাকার মালামাল চুরের দল নিয়ে যায়।
ক্ষতিগ্রস্থ দোকান মালিক কাওছার খান জানান, প্রতি দিনের ন্যায় শুক্রবার রাত ১০টায় দোকানঘর বন্ধ করে বাড়িতে চলে যান। কিন্তু শনিবার সকালে বাজারের ব্যবসায়ীরা মোবাইল ফোনে দোকানঘর চুরির বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে দোকানে এসে দেখতে পাই দোকানের দুটি তালা ভাঙ্গা রয়েছে। দোকান ঘরের ভিতরে প্রবেশ করে দেখতে পাই দোকানে রক্ষিত মালামাল এলোমেলো অবস্থায় পড়ে আছে। দোকানে রাখা নগদ ৫ হাজার টাকা, মোবাইল কার্ড, সিগারেট, গুড়ো দুধ, তৈলসহ বেশ কিছু মালামাল চুরেরদল নিয়ে যায়। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed