বাংলা ভাষার জন্য গুগলের ‘নলেজ গ্রাফ’
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলা ভাষাভাষীদের আরও উন্নত অনুসন্ধান অভিজ্ঞতা দিতে ‘নলেজ গ্রাফ’ চালু করেছে সার্চ জায়ান্ট গুগল।
গত বুধবার এক ঘোষণায় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ জানানো হয়েছে। এছাড়া, গুগল অনুসন্ধানে এখন থেকে বাংলা জিজ্ঞাসার জন্য বানান সংশোধন সমর্থন করবে বলেও জানানো হয়েছে।
বর্তমানে ৪১টি ভাষায় রয়েছে গুগলের নলেজ গ্রাফ। নলেজ সার্চ ব্যবহারকারীদের বস্তু, মানুষ এবং স্থানের সর্বাধিক তথ্য দেয়। গুগল নলেজ গ্রাফ এর মাধ্যমে গুগল বিভিন্ন তথ্য সংগ্রহ করে একটি নিদির্ষ্ট অংশে প্রদর্শন করে যাতে ব্যবহারকারীরা মূল তথ্য সমূহ সার্চের মাধ্যমেই পেয়ে যায়।
আস্তে আস্তে বিশ্বব্যাপী ব্যবহারকারীদের জন্য বাংলা ভাষার এই নলেজ গ্রাফ চালু করবে গুগল। আর এই আপডেট ২০০ মিলিয়নেরও বেশি বাংলা ভাষাভাষীর গুগল অনুসন্ধানকে আরও সহজ করবে বলে গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে।
Related News
যেভাবে ফোনের গুরুত্বপূর্ণ তথ্য চুরি করছে ভয়ংকর ম্যালওয়্যার
প্রযুক্তি ডেস্ক: অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নতুন করে সতর্কবার্তা দিয়েছে সাইবারনিরাপত্তা গবেষকেরা। ‘ম্যানট্যাক্স ওট্যাক্স’ নামেরRead More
৬৪ জেলায় ফ্রি’তে প্রশিক্ষণের সু্যোগ, মিলবে খাবার ও যাতায়াত ভাড়া
প্রযুক্তি ডেস্ক: দেশের ৬৪ জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবেRead More



Comments are Closed