কানাইঘাটে ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ শুরু করেছে পুলিশ
কানাইঘাট প্রতিনিধি : কুমিল্লা, মৌলভীবাজার, সিলেটের দক্ষিন সুরমার ‘আতিয়া মহলে’ জঙ্গি আস্থানা উদঘাটনের পর কানাইঘাট থানা পুলিশ পৌর এলাকা এবং উপজেলা সদরে বসবাসরত বহিরাগত ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ শুরু করেছে। উপজেলায় থানা পুলিশের উদ্যোগে মাইকিং করে ভাড়াটিয়াদের থানায় সব তথ্য জমা দেওয়ার জন্য আহবান করা হয়েছে।
গত কয়েকদিন থেকে কানাইঘাট থানার অফিসার ইন্চার্জ মোঃ আব্দুল আহাদের নেতৃত্বে থানার এসআই ও এএসআই পদ মর্যাদার পুলিশ কর্মকর্তারা জঙ্গি ও নাশকতামূলক কর্মকান্ড প্রতিরোধে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা প্রদান এবং জঙ্গিবাদ বিরোধী সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে উপজেলার বিভিন্ন স্থানে বসবাসরত বহিরাগতদের তালিকা তৈরির কাজ শুরু করেছে।
এছাড়াও ভাড়াটিয়াদের জীবন বৃত্তান্ত সহ প্রয়োজনীয় সব তথ্য থানায় জমা দেওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে আহবান জানানো হয়েছে।
চাকুরী ও ব্যবসার সাথে জড়িত সহ বিভিন্ন পেশার শত শত মানুষ কানাইঘাট পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন স্থানে বসবাস করে আসছেন। তথ্য সংগ্রহ করায় অনেক ভাড়াটিয়া ও সচেতন মহল কানাইঘাট থানা পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে বলছেন এর মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে জঙ্গি বিরোধী সচেতনতা তৈরি হবে।
কানাইঘাট থানার ওসি আব্দুল আহাদ জানান, জঙ্গি বিরোধী তৎপরতা প্রতিরোধ ও বহিরাগত ভাড়াটিয়াদের উপর নজরদারী রাখতে কানাইঘাটে বসবাসরত সকল বহিরাগত ভাড়াটিয়ার তথ্য সংগ্রহ শুরু করেছি আমরা। তাদের সকলের তথ্য যাচাই বাচাই করা হবে। এ ব্যাপারে পুলিশ প্রশাসনকে সহযোগিতা প্রদান করার জন্য তিনি সকলের সহযোগিতা চেয়েছেন। এছাড়া তিনি বলেন, জঙ্গি ও সন্ত্রাসী কর্মকান্ড প্রতিরোধে থানা পুলিশের উদ্যোগে মাস ব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে কমিউনিটি পুলিশ, গ্রাম পুলিশ, জনপ্রতিনিধি সহ সবাইকে নিয়ে সচেতনতা মূলক সভা পুলিশের উদ্যোগে শুরু হয়েছে।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed