Main Menu

সুনামগঞ্জে তিন হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক : সুনামগঞ্জের দিরাই থেকে তিনটি হত্যা মামলার প্রধান আসামী টুনু মিয়াকে (৩২) গ্রেফতার করেছে র‌্যাব-৯।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার চন্ডিপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃত টুনু মিয়া দিরাই উপজেলার চন্ডিপুর গ্রামের ছাত্তার আলীর ছেলে।

Manual8 Ad Code

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর সিপিসি-৩ সুনামগঞ্জ ক্যাম্পের একটি বিশেষ টিম লেফটেনেন্ট কমান্ডার ফয়সল আহমদের নেতৃত্বে ও এএসপি মো. আফজল হোসেনসহ অভিযান চালালে আসামীকে গ্রেফতার করতে সক্ষম হন।
আসামী দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নে জলমহাল দখলকে কেন্দ্র করে মারামারির ঘটনায় ভিকটিম মোঃ তাজুল ইসলাম, শাহারুল ও উজ্জল মিয়াকে হত্যার দায়ে মামলা রুজু হয়।
গ্রেফতারকৃত আসামীকে সুনামগঞ্জ জেলার সিআইডিতে হস্তান্তর করা হয়েছে।

Manual2 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code