ইতালি যাওয়া হলো না বিয়ানীবাজারের ফরিদ ও ইমরানের
বৈশাখী নিউজ ২৪ ডটকম : সাগর পথে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ফরিদুল আলম ফরিদ (২৩) নামে সিলেটের বিয়ানীবাজারের এক যুবকের সলিল সমাধি হয়েছে। ফরিদ বিয়ানীবাজার পৌরসভার শ্রীধরা গ্রামের খলিলুর রহমানের পুত্র। গত বুধবার বাংলাদেশ সময় সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
ফরিদের বন্ধু মো. মুছলেহ চৌধুরী জানান, গত কয়েকদিন ধরে দেশে থাকা পরিবারের সাথে ফরিদের কোনো যোগাযোগ ছিল না। বৃহস্পতিবার সকালে লিবিয়া থেকে ফরিদের সাথে থাকা ইকবাল তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
এদিকে, একইদিন লিবিয়া থেকে সাগর পথে ইতালি যাওয়ার সময় নৌকাডুবিতে ইমরান হোসেন (২৫) নামক এক যুবকের মৃত্যুর খবর পাওয়া যায়। ইমরান বিয়ানীবাজার পৌরশহরের খাসা গ্রামের লাল মিয়ার পুত্র।
জানা যায়, মাসখানেক পূর্বে ইতালি যাওয়ার উদ্দেশ্যে ইমরান লিবিয়াতে পাড়ি জমায়। সেখান থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্য সাগরে এক মর্মান্তিক নৌকা ডুবিতে তার সলিল সমাধি হয়।
ইমরানের সলিল সমাধির সংবাদে গোটা পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র ছেলের এমন মৃত্যুতে বাকরুদ্ধ মা-বাবা। তারা কোন ভাবেই ছেলের এমন মৃত্যু মেনে নিতে পারছেন না।
এ ব্যাপারে ইমরানের চাচাতো ভাই জাকারিয়া আহমদ বলেন, ইমরান তার পরিবারের একমাত্র ছেলে। সে মাসখানিক আগে ইতালিতে যাওয়ার জন্য লিবিয়ায় পাড়ি জমায়। সেখান থেকে ইতালি যাওয়ার পথে সাগরেই নৌকা ডুবিতে তার মৃত্যু হয়।
Related News
সিলেটে অস্ত্রের তথ্য দিলে পরিচয় গোপন রেখে পুরস্কার
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সারা দেশে হারানো সরকারি অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযানRead More
জাফলংয়ে ১০টি ড্রেজার ও ৬টি এক্সকেভেটরসহ বিপুল সরঞ্জাম ধ্বংস
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের পরিবেশ সঙ্কটাপন্ন (ইসিএ)-এলাকায় অভিযান চালিয়েRead More



Comments are Closed