মদন মোহন কলেজে বার্ষিক মিলাদ মাহফিল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মদন মোহন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. আবুল ফতেহ ফাত্তাহ বলেছেন, ইসলামের সুমহান বাণী সমাজের সর্বত্র ছড়িয়ে দিতে হবে। আল্লাহ তালার নির্দেশিত পথে চলা ও রাসূল (সাঃ) এর আদর্শ বাস্তবায়নে শিক্ষার্থীদের বেশী মনোযোগী হতে হবে।
বৃহস্পতিবার বেলা ১১টায় মদন মোহন কলেজের বার্ষিক মিলাদ মাহফিল ২০১৭ উপলক্ষে “সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ : ইসলামের শিক্ষা” শীর্ষক আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
সিলেট নগরীর লামাবাজারস্থ ক্যাম্পাসে শহীদ সোলেমান হলে কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন দরগাহ-ই হযরত শাহজালাল (রঃ) জামে মসজিদের ইমাম হযরত মাওলানা হাফিজ হোজায়ফা হোসাইন চৌধুরী। বিশেষ আলোচকের বক্তব্য রাখেন মদন মোহন কলেজ জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ ইমদাদুল হক।
কলেজের ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক মুহাম্মদ যুননূরাইন এর উপস্থাপনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ছাত্রনেতা আমির হোসেন, তানভীর কবির সুমন, দ্বাদশ শ্রেণির ছাত্র ইকবাল আহমদ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা সন্ত্রাস, জঙ্গীবাদ নির্মূলে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে বলেন, ইসলাম কখনো নিরপরাদ মানুষ হত্যা সমর্থন করে না, ইসলাম সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। সন্ত্রাস, জঙ্গীবাদ যারা করে তারা মানবতার শত্রæ। এদের রুখতে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন গড়ে তুলতে হবে।
বার্ষিক মিলাদ মাহফিল উপলক্ষে ক্বেরাত, হামদ, নাত ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র/ছাত্রীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ।
বার্ষিক মিলাদ মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কলেজের শিক্ষক অধ্যাপক আহমদ হোসেন, আব্দুল হামিদ, আব্দুল ওয়াদুদ, মুবাশি^র আলী, মনিরুল ইসলাম, আলী হাসান পারভেজ, জাহাঙ্গীর আলম, তাহের আলী পীর, বিপ্লব চন্দ্র রায়, উজ্জল দাস, আবু জাফর বকুল, আজিজুর রহমান শুভ, আব্দুল আলী শাহীন, আব্দুল জলিল হোসেন, বিশিষ্ট লেখক আবিদ ফয়সাল প্রমুখ।
আলোচনা সভার শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন কলেজ মসজিদের মুয়াজ্জিন হাফিজ সিরাজুল ইসলাম। সর্বশেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে এবং আসন্ন এইচ.এস.সি পরীক্ষার্থীদের সফলতার জন্য দোয়া পরিচালনা করেন মাওলানা হাফিজ হোজায়ফা হোসাইন চৌধুরী। মিলাদ মাহফিলে কলেজের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
Related News
‘হৃদবন্ধন সাহিত্য পরিষদ’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও অভিষেক অনুষ্ঠিত
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হকRead More
সিলেটে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সম্প্রতি সংসদে পাশ হওয়া শরীয়াহ বিরোধী আইন সম্পত্তি হস্তান্তরRead More



Comments are Closed