Main Menu

রাজশাহীতে বিদেশি শিক্ষার্থীর লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের মহিলা হোস্টেল থেকে রাউধা আতিফ (২১) নামে মালদ্বীপের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার সকালে হোস্টেলের দ্বিতীয় তলায় বিদেশি শিক্ষার্থীদের জন্য বরাদ্দ ব্লকে এ ঘটনা ঘটে।

রাউধা আতিফ এমবিবিএস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মালদ্বীপের এই শিক্ষার্থী হোস্টেল কক্ষের ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে আত্মহত্যা করেছেন।

মহিলা হোস্টেলের ইনচার্জ লায়লা আক্তার বলেন, ‘প্রতিদিনের মতো রাতে খেয়ে সবাই যে যার কক্ষে ঘুমিয়ে ছিলেন। সকালে উঠে অন্য শিক্ষার্থীরা ক্লাসে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন। সকাল সাড়ে নয়টার দিকে রাউধা বের না হওয়ায় অন্য শিক্ষার্থীরা তার কক্ষে গিয়ে ডাকাডাকি করেন। কিন্তু কোনো সাড়া না পেয়ে তারা জানালা দিয়ে দেখতে পান তিনি গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আছেন।’

ঘটনাস্থল পরিদর্শন শেষে মহানগর পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন, ‘কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আমরা প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করছি। সিআইডি, পিবিআইসহ বিভিন্ন সংস্থা ঘটনাস্থল পরিদর্শন করেছে। ময়নাতদন্ত শেষে আমরা মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হব।’

কলেজ কর্তৃপক্ষকে তার পরিবার এবং দূতাবাসের সঙ্গে যোগাযোগের জন্য বলা হয়েছে বলেও জানান পুলিশ কমিশনার।

Share





Related News

Comments are Closed