মৌলভীবাজারে জঙ্গি আস্তানায় অপারেশন ‘হিটব্যাক’ চলছে
মৌলভীবাজার সংবাদদাতা : মৌলভীবাজারে পৃথক দুটি জঙ্গি আস্তানায় অপারেশন ‘হিটব্যাক’ চলছে। আইন শৃংখলা বাহিনীর উপস্থিতিতে সোয়াটের বিশেষ টিম নাসিরপুর জঙ্গি আস্তানায় ইতিমধ্যে অভিযান পরিচালনা করছে।
সিলেট পুলিশের ডিআইজি কামরুল আহসান জানান, আজ বুধবার সন্ধা সাড়ে ৬টার দিকে সোয়াট ও কাউন্টার টেরোরিজম ইউনিট যৌথ অভিযান চালায়। অভিযানটি এখনও চলছে।
প্রসঙ্গত, চট্টগ্রামের সীতাকুন্ড ও সিলেটের আতিয়া মহলে জঙ্গিদের নিয়ে তদন্তে মৌলভীবাজারে দুটি জঙ্গি আস্তানার সন্ধান পায় কাউন্টার টেরোরিজম ইউনিট। মঙ্গলবার মধ্য রাতে সন্ধান পাওয়া পৌরসভার বড়হাট এলাকায় একটি বাড়ি ও বুধবার ভোররাতে সদর উপজেলার নাসিরপুর গ্রামে আরেকটি বাড়ি ঘেরাও করে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা। পরে ঢাকা থেকে সকাল ১১টায় সোয়াটের বিশেষ একটি টিম মৌলভীবাজারের উদ্দেশ্যে রওয়ানা দেয়। বিকেল সোয়া ৫টার দিকে মৌলভীবাজার জঙ্গি আস্তানার নিকট পৌছালে সন্ধার পর জঙ্গি বিরোধী অভিযান কার্যক্রম শুরু করা হয়।
এছাড়াও দুটি জঙ্গি আস্তানার আশেপাশ এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
Related News
কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রতœগর্ভা মা সম্মাননা স্মারক, অবসরপ্রাপ্তRead More
কমলগঞ্জে আনসার ভিডিপি সদস্যদের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজারে আনসার ভিডিপি সদস্যরা পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন।Read More



Comments are Closed