Main Menu

সিলেটে চোখের ছানি রোগ এবং ফ্যাকো অপারেশন বিষয়ক কর্মশালা


বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর সিভিল সার্জন অফিসের কনফারেন্স হলরুমে বুধবার ২৯ মার্চ সকাল ১০টায় ভার্ড চক্ষু হাসপাতালের আয়োজনে চোখের ছানিরোগ এবং ফ্যাকো অপারেশন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। ভার্ড চক্ষু হাসপাতাল সিলেটের সহকারী পরিচালক নাছরিন বানুর পরিচালনায় ও ভার্ড চক্ষু হাসপাতালের ভাইস চেয়ারম্যান খায়রুল জাফর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের সিভিল সার্জন ডা: আবুল কালাম আজাদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দৃষ্টি সবার অধিকার, চোখের ছানি সমস্যাজনিত কারণে আপনি অন্ধ হয়ে যেতে পারেন। তাই অবহেলা না করে আপনার নিকটবর্তী চক্ষু হাসপাতালে যোগাযোগ করতে পারেন। তিনি আরও বলেন, স্বচ্ছ দৃষ্টি সমৃদ্ধি জাতি। চোখের দৃষ্টির যতœ নিন এবং চোখ ভাল রাখুন। এ মহতি উদ্যোগকে তিনি সাধুবাদ জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট মেডিকেল ও সিভিল সার্জনের অফিসার ডা: আহমদ সিরাজুম মুনির, সিলেট সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নূরে আলম শামীম, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রীজ এর পরিচালক মুকির হোসেন চৌধুরী, আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ভার্ড চক্ষু হাসপাতাল ওসমানীনগরের ম্যানেজার মোঃ মাহি উদ্দিন, মেডিকেল অফিসার ও ভার্ড চক্ষু হাসপাতাল সিলেট ডা: নাহিদ সরকার মেঘলা, এলকন ফার্মাসিউটিক্যাল লি: এর প্রতিনিধি মোঃ মনির উদ্দিন এবং ভার্ড প্রকল্প প্রজেক্ট কো-অর্ডিনেটর ৮ম ডিপেকো অফিসার মোঃ ফজলুল হক। উক্ত কর্মশালায় সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মধ্যে ডাক্তার, বিভিন্ন এনজিও প্রতিনিধিবৃন্দ ফার্মাসিউটিক্যাল প্রতিনিধি, স্কুলশিক্ষার্থীসহ মোট ৬৫জন অংশগ্রহণ করেন। কর্মশালার সার্বিক সহযোগিতায় সিলেট সিভিল সার্জন অফিস ও কারিগরী সহযোগিতায় ছিল এলকন ফার্মাসিউটিক্যাল লিমিটেড।

Share





Related News

Comments are Closed