গোলাপগঞ্জ ও জকিগঞ্জ পৌরসভা কর্মচারিদের মানববন্ধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোলাপগঞ্জ ও জকিগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারিদের চাকুরী জাতীয়করন সহ বেতন-ভাতা, পেনশন সুবিধা, সরকারী রাজস্ব তহবিল হতে মঞ্জুরীকরনের দাবীতে বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী এ্যাসোসিয়েশন‘র গোলাপগঞ্জ ও জকিগঞ্জ‘র যৌথ উদ্যোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে পৌর কর্মকর্তা-কর্মচারিরা।
মঙ্গলবার বেলা ১টায় সময় সিলেট জেলা প্রশাসক কার্যলয়ে সামনে টানা একঘন্টা চলা মানবন্ধর শেষে প্রশাসনিক কর্মকর্তা ও বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারি এ্যাসোসিয়েশন গোলাপগঞ্জ নির্বাহী প্রকৌশলী যোগেশ্বর চ্যাটার্জ্জি ও জকিগঞ্জ‘র সহকারী প্রকৌশলী‘র যৌথ সভাপতিতে গোলাপগঞ্জ পৌরসভা হিসাব রক্ষক জুবাইর আহমদ চৌধুরী ও জকিগঞ্জ পৌরসভা‘র উচ্চমান সহকারী মনিরুজ্জামান‘র যৌথ পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, জকিগঞ্জ‘র পৌর, নিন্ম মান সহকারী জুবায়ে আহমদ,অফিস সহায়ক মাছুম মিয়া, অফিস সহায়ক সোহেল আহমদ, বাজার পরিদর্শক মাইমউদ্দিন , সৈশ্য প্রহরী সোবহান মিয়া ও গোলাপগঞ্জ পৌর, কর আদায়কারী এলমিন সুলতানা, লাইসেন্স পরিদর্শক ত্রিপলী দেব তৃণা, স্যানেটারী ইন্সপেক্টর আব্দুল হান্নান, কঞ্জারভেন্সী ইন্সপেক্টর দিপস্কর দাস দিপু, সাট মুদ্রাক্ষরিক দুলাল আহমদ, সহ:কর আদায়কারী বাছিত আহমদ, আদায়কারী আবু সাইদ, নিন্মমান সহকারী কাম মুদ্রাক্ষরিক জহিরুল ইসলাম বাবলা, কার্য সহকারী ছাব্বির আহমদ, ট্রাক চালক বেলাল আহমদ, এম এল এসএস নজরুল ইসলাম, নৈশ্য প্রহরী আনোয়ার হোসেন সহ পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারী নেতৃবৃন্দরা। মানববন্ধনে বক্তারা জানান আগামী ৪ এপ্রিল সিলেট জেলার ১৯টি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা সিলেট বিভাগীয় কমিশনার বরাবরে স্মারকলিপি প্রদান করা হবে।
পরে পৌরসভার কর্মকর্তা-কর্মচারিদের চাকুরী জাতীয়করণ সহ বেতন-ভাতা ও পেনশন সুবিধা সরকারি রাজস্ব তহবিল হতে প্রদানের দাবীতে মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসকের মাধ্যমে একটি স্মারকলিপি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরে প্রদান করে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed