Main Menu

নবীগঞ্জে বাস চাপায় কলেজ ছাত্র নিহত

ছনি চৌধুরী, নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে: ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বাস চাপায় এক কলেজ ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৫জন। জানা যায়, সোমবার বিকেলে উপজেলার পানিউমদা রাগীব রাবেয়া স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণী ছাত্রছাত্রী বিদায়ী অনুষ্টান শেষে কলেজ ক্যাম্পাস থেকে সিএনজিতে করে বাড়ি যাচ্ছিল একাদশ শ্রেণীর ছাত্র মাহফুজ রহমান। বিকাল সাড়ে ৩টার দিকে মাহফুজকে বহণকারী সিএনজিটি বড়গাঁও বাজারে পৌছলে সিলেট থেকে ছেড়ে আসা হবিগঞ্জগামী দ্রæতগতির একটি বাস পিছন দিক থেকে সিএজিকে ধাক্কা দিলে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মাহফুজ রহমান (১৯) মারা যায়। এসময় সিএনজিতে থাকা চালক ছুটন মিয়া সহ ৫জন আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে বাহুবল হাসাপাতালে প্রেরন করেন।
এদিকে কলেজ ছাত্র মাহফুজ রহমানের মৃত্যুর খবর রাগীব রাবেয়া স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে পৌঁছলে তার সহপাঠিরা ঢাকা-সিলেট মহা সড়কে লাঠিসোটা নিয়ে টায়ার পুড়িয়ে বিক্ষোভ মিছিল করে। এসময় ’’বিচার চাই বিচার চাই মাহফুজ হত্যার বিচার চাই’’ শ্লোগানে মুখরিত হয় ঢাকা-সিলেট মহাসড়ক। এরপর প্রায় ২ ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে।
অপরদিকে কলেজ ছাত্র মাহফুজ নিহতের ঘটনায় তার পরিবারে চলে শোকের মাতম। নিহত মাহফুজ রহমান নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মুহিবুর রহমানের পুত্র।

Share





Related News

Comments are Closed