Main Menu

মাধবপুরে নারীর জবাই করা লাশ উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার মাধবপুরের কৃষ্ণপুরে এক নারীর জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ ।

সোমবার সকালে স্থানীয়রা কৃষ্ণপুরের কবরস্থানে এক নারীর একটি অংশ মাটিতে পরা দেখে সাথে সাথে পুলিশকে খবর দেয় । পরে ঘটনাস্থলে পুলিশ এসে মাটির নিচ থেকে জবাই করা এক নারীর লাশ উদ্ধার করে ।

জানা যায়, জবাই করা নারীর লাশটি মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের কৃষ্ণপুরে শাহানা খাতুনের (৩৫) । শাহানা উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের জালুয়াবাদ গ্রামের ইদন মিয়ার মেয়ে ও কৃষ্ণপুর গ্রামের ফরিদ মিয়ার স্ত্রী।

শাহানা খাতুনের পিতা ইদন মিয়ার অভিযোগ মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করে মাটিতে পুঁতে রাখা হয়েছে। তাকে অনেক দিন ধরে বিভিন্নভাবে নির্যাতন করে আসছিল কিছু লোক। এ নিয়ে গ্রামে একাধিকবার সালিশ বৈঠক হয়েছে।

মনতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই কামরুল হোসেন জানান ঘটনাস্থলে গিয়ে মাটি খুড়ে জবাই করা এক নারীর লাশ উদ্ধার করেছেন। জবাই করা গলাকাটা লাশ দেখেই ইদন মিয়া মরদেহটি তার মেয়ের বলে চিহ্নিত করেছেন।

এব্যাপারে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোকতাদির হোসেন জানান, শাহানাকে কে বা কারা হত্যা করে লাশ চাপা দিয়ে রেখেছে, ওই সব ঘাতকদের ধরে আইনীভাবে উপযুক্ত শাস্থি দেওয়া হবে ।

Share





Related News

Comments are Closed