Main Menu

সিলেটে সন্ত্রাস ও জঙ্গিবাদের প্রতিবাদে ছাত্রলীগের মানববন্ধন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: দেশের চলমান সন্ত্রাস ও জঙ্গিবাদের প্রতিবাদে সিলেট মহানগর ছাত্রলীগের উদ্যোগে সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মহানগর ছাত্রলীগের সভাপতি আব্দুল বাছিত রুম্মানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আলিম তুষারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য, মহানগরের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান বলেন, জঙ্গিগোষ্ঠীরা আবারো দেশকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে মাথাচাড়া দিয়ে উঠেছে। এই জঙ্গিগোষ্ঠীর মদদদাতা বিএনপি-জামায়াত তাদের ইন্দ্রনেই জঙ্গি সন্ত্রাসীরা দেশে এই ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করছে। তাই এদেশে আওয়ামী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই জঙ্গি গোষ্ঠীকে প্রতিহত করতে প্রস্তুত রয়েছে। তিনি মানববন্ধন থেকে প্রত্যেকটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে জঙ্গিগোষ্ঠী নির্মল করতে কাজ করার আহŸান জানান এবং এ শিববাড়িতে জঙ্গি হামলায় যারা নিহত হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা করেন। পাশাপাশি যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করেন।
মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, অধ্যাপক জাকির হোসেন, ছাত্রলীগ নেতা কামাল উদ্দিন, শাহ আলম, মহানগর ছাত্রলীগের সাবেক সাংগনিক সম্পাদক মিসবাহ আজাদ, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ইমদাদুল হক জাহেদ, মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সজল দাস অনিক, ওসমানী মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হক রিফাত, সহসাধারণ সম্পাদক সজল এস চক্রবর্তী, রাগিব রাবেয়া মেডিকেল কলেজ ছাত্রলীগের আহŸায়ক জাহাঙ্গির আলম, যুগ্ম আহবায়ক সাদমান সাকিব সম্রাট প্রমূখ।

Share





Related News

Comments are Closed