কিশোরগঞ্জে ‘অপহৃত’ স্কুলছাত্রী জগন্নাথপুরে ‘উদ্ধার’
বৈশাখী নিউজ ২৪ ডটকম : গত ১৯ মার্চ কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা সদর থেকে ‘অপহৃত’ নবম শ্রেণির এক স্কুল ছাত্রীকে ‘অপহরণের’ সাত দিন পর সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে ‘উদ্ধার’ করেছে র্যাব।
সোমবার বেলা পৌনে দুইটার দিকে জগন্নাথপুর উপজেলার শ্রীরামশি গ্রামে চালানো র্যাবের অভিযানের সময় ‘অপহরণকারী’ যুবক রাজীব মিয়াকেও গ্রেফতার করা হয়। তিনি কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার মানিকদি গ্রামের শহিদ মিয়ার ছেলে।
অভিযানের পর ৪টায় র্যাব সুনামগঞ্জ ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান র্যাবের সহকারী পুলিশ সুপার মো. আফজাল হোসেন।
উদ্ধার কিশোরী ও গ্রেফতার যুবক দুজনের হাতই মেহদীরাঙা ছিল। বিষয়টি প্রেমঘটিত কী না এমন প্রশ্নের জবাবে র্যাব কর্মকর্তা বলেন, অপহরণ মামলার সূত্র ধরেই র্যা ব অভিযান পরিচালনা করেন।
র্যাবের এএসপি আফজাল আরও জানান, ‘অপহরণের শিকার কিশোরী কুলিয়ারচরের একটি স্কুলের নবম শ্রেণির ছাত্রী। গত ১৯ মার্চ সকাল ১০টায় স্কুলে যাওয়ার পথে তাকে অপহরণের পর মুক্তিপণ বাবত তার পিতার নিকট ৫ লাখ টাকা দাবি করে অপহরণকারী রাজিব।’
তিনি আরও বলেন, ‘এ ব্যাপারে ভিকটিম কিশোরির পিতা কুলিয়ারচর থানায় মামলা করলে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর উপজেলার শ্রীরামসি গ্রাম থেকে অহরণের শিকার কিশোরীকে উদ্ধার করে এবং অপহরণকারীকে গ্রেফতার করা হয়।’
Related News
সুনামগঞ্জে প্রেমঘটিত বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে প্রেমঘটিত বিরোধকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনাRead More
ছাতকে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতক উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষে ঘটনা ঘটেছে।Read More



Comments are Closed