সাতক্ষীরায় ১০ দফা দাবীতে মানববন্ধন
আয়েজবিল্লাহ শিমুল: সাতক্ষীরায় বাইপাস সড়ক মুল নকশা অনুযায়ী বাস্তাবায়ন, রাস্তা সংস্কার, বেতন, কপোতাক্ষ, মরিচ্চাপ, প্রাণসায়ের খাল সহ সকল খাল পুন: খনন, সাতক্ষীরায় পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন, রেল লাইন নির্মান, শহরে রিক্সা ভ্যান উচ্ছেদ বন্ধ, জলাবদ্ধতা নিরসনসহ নাগরিকদের সকল সমস্যা সমাধানের দাবীতে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০ টায় সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসুচি পালন করে।
জেলা নাগরিক কমিটির আহবায়ক অধ্যাপক আনিসুর রহিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সদস্য সচবি আবুল কালাম আজাদ, জাসদ নেতা ওবাদুস সুলতান বাবলু, দক্ষিনের মশালের সম্পাদক আশেক-ই- এলাহী, স্বদেশের নির্বাহী পরিচালক মাধব দত্ত, এ্যাড: ফাইমুল হক কিসলু আলিনুর খান বাবুল প্রমুখ।
বক্তারা বলেন, সাতক্ষীরার রাস্তাঘাট চলাচলের অনুপোযোগি হয়ে পড়েছে। কোথাও কোন রাস্তা ভালো নেই। সাতক্ষীরা এখন ধুলার শহরে পরিনত হয়েছে। বাইপাস সড়ক যদি মুল নকশা অনুযায়ি না হয় তাহলে সাতক্ষীরা বাসির স্বপ্ন বাস্তবায়ন হবে না। বক্তারা সরকারের কাছে ১০ দফা দাবি বাস্তবায়নের জন্য আহবাহন জানান।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed