Main Menu

শিববাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় মামলা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি পাঠানপাড়ায় শনিবার সন্ধারাতে পর পর দুদফা বোমা বিস্ফোরণের ঘটনায় অজ্ঞাতনামাদের আসামী করে মোগলাবাজার থানায় মামলা দায়ের হয়েছে। রোববার রাতে থানার এস আই শিপলু চৌধুরী বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মোগলাবাজার থানার ওসি খায়রুল ফজল বিষয়টি নিশ্চিত করেছেন।
আতিয়া মহলে অভিযান চলাকালে শনিবার সন্ধ্যায় পর পর দু’দফা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দুই পুলিশ কর্মকর্তা ও দুই ছাত্রলীগ নেতাসহ ৬ জনের মৃত্যু হয়। আহত হন অন্তত ৪০ জন।

Share





Related News

Comments are Closed