গোটাটিকরে নিহতদের স্বজনদের আহাজারি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের শিববাড়ি আতিয়া মহল সংলগ্ন গোটাটিকর মাদ্রাসার পাশে গত শনিবার রাতে পর পর দুদফা বোমা বিস্ফোরণে নিহত দুই পুলিশ কর্মকর্তাসহ অন্যদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিবেশ।
রোববার দিনভর নিহত পুলিশ কর্মকর্তা মনিরুলের ভাই শামীম ও তার বোন ওসমানী হাসপাতালে এসে ভাইয়ের লাশ দেখে কান্নায় ভেঙ্গে পড়েন। এ সময় তাদের শান্তনা দেয়ার ভাষা ছিল না।
তারা জানান, গত বৃহস্পতিবার তিনি গ্রামের বাড়িতে একটি পারিবারিক অনুষ্ঠানে ছিলেন। এরপর একটি ট্রেনিংয়ে অংশ নিতে ঢাকায় আসেন। খবর পেয়ে শনিবার সকালে তিনি সিলেটে এসে আতিয়া মহলের উদ্ধার অভিযানে যোগ দেন। এর কয়েক ঘন্টার মধ্যেই তার করুণ মৃত্যু হলো।
পুলিশ কর্মকর্তা দিপুও ছিলেন নি:সন্তান। তার স্ত্রী স্বামীর মৃত্যুতে শোকে মুহ্যমান হয়ে পড়েছেন।
একই ভাবে নগরীর চাঁদনীঘাটের মৃত আওলাদ মিয়ার পুত্র ছাত্রলীগ নেতা ওয়াহিদুল ইসলাম অপু (২৬), নেত্রকোনার পূর্বধলার ইছুলিয়া গ্রামের ব্যবসায়ী শহীদুল ইসলাম (২৮), তার বন্ধু ফুল ব্যবসায়ী খাদিম শাহ (২৮) এবং কদমতলী এলাকার বাসিন্দা ছাত্রলীগ নেতা জান্নাতুল ফাহিম (১৮) এর স্বজনদের আর্তনাদেও ওসমানী হাসপাতালের আকাশ ভারী হয়ে উঠে।
নিহতদের মধ্যে দুই পুলিশ কর্মকর্তা এবং দুই ছাত্রলীগ নেতার লাশ হস্তান্তর করা হয়েছে। বাকি দুজনের লাশ এখনো হস্তান্তর করা হয়নি বলে জানিয়েছেন পুলিশ।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed