Main Menu

কমলগঞ্জে গণহত্যা স্মরণে উদীচীর মোমবাতি প্রজ্বলন

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জে জাতীয় গণহত্যা দিবস স্মরণে উদীচী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার সন্ধ্যায় কমলগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন কর্মসুচীর শুভ উদ্বোধন করেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ।
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কমলগঞ্জ শাখা সংসদের সিনিয়র সহ সভাপতি আহমদ সিরাজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আনহার আহমদ সমশাদ, কমলগঞ্জ প্রেসক্লাব সম্পাদক শাহীন আহমদ, সাংবাদিক আসহাবুর ইসলাম শাওন, উপজেলা ছাত্রলীগ সভাপতি রাহাত ইমতিয়াজ রিপুল প্রমুখ। অনুষ্ঠানে গণসঙ্গীত পরিবেশন করেন উদীচীর গণসঙ্গীত শিল্পী রমাকান্ত গোয়ালা ও আং রহমান ভান্ডারী।

Share





Related News

Comments are Closed