Main Menu

জৈন্তাপুরে বিশ্ব যক্ষা দিবস পালিত

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: “ঐক্যবদ্ধ হলে সবে যক্ষা মুক্ত দেশ হবে” এ শ্লোগানকে সামনে রেখে জৈন্তাপুর উপজেলায় বিশ্ব যক্ষা দিবস ২০১৭ উদযাপন করা হয়।
২৪ মার্চ শুক্রবার সকাল ৯টায় জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে র‌্যালী শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়কে প্রদক্ষিন করে ও যক্ষা নির্মূলের সচেতনতা বৃদ্ধির লক্ষে প্রচারনা মূলক লিফলেট বিতরন করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে জাতীয় যক্ষা নিয়ন্ত্রন কর্মসূচী, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় এবং হীড বাংলাদেশ জৈন্তাপুর এর যৌথ আয়োজনে আলোচনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সুবল চন্দ্র বর্মণ। অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ গ্রহন করেন ডাক্তার সঞ্জয় কুমার দেবনাথ, টিএলসিএ জৈন্তাপুর উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা মোঃ সবুজ মিয়া, টিসিএ হীড বাংলাদেশ জৈন্তাপুরের কর্মকর্তা আব্দুল মুহিত চৌধুরী, টিসিএ সহকারী রাশিদা বেগম এবং প্রজেক্ট অফিসার ম্যালোরিয়া মোঃ রুবেল প্রমুখ। জৈন্তাপুরে যক্ষা প্রার্দুভাব উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। প্রতি মাসে অন্তত ২৫-৩০ জন হারে আক্রান্ত হচ্ছে। তাই দ্রত জৈন্তাপুর উপজেলাকে কিভাবে যক্ষার প্রাদুর্ভাব হতে রক্ষা করা যায় তা নিয়ে আলোচনা হয়।

Share





Related News

Comments are Closed