Main Menu

জৈন্তাপুরে প্রবাসী গ্রুপের সাহায্যের অনুদান বিতরন

মোঃ রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে প্রবাসী গ্রুপের সাহায্যের অর্থ বিতরণ করেন জৈন্তা-গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ।
২৪ মার্চ শুক্রবার সকাল ১০টায় জৈন্তাপুর প্রবাসী গ্রুপের আয়োজনে দরবস্ত ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুদান বিতরন অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীনের সভাপতিত্বে যুবলীগের সভাপতি পদ প্রত্যাশী কুতুব উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেট-৪ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি কামাল আহমদ, প্রবাসী গ্রুপনেতা জমির উদ্দিন, জৈন্তাপুর ইউপি চেয়ারম্যান এখলাছুর রহমান, চারিকাটা ইউপি চেয়ারম্যান শাহ আলম চৌধুরী তোফায়েল, দরবস্ত ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার, সাবেক চিকনাগুল ইউপি চেয়ারম্যান এবিএম জাকারিয়া, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি ফয়েজ আহমদ, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি ময়নুল মুরসালিন রুহেল। এসময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। পরে প্রধান অথিতি প্রবাসী গ্রুপের সহায়তার জন্য অনুদানের চেক অসহায় গরীবদের মধ্যে বিতরণ করেন।

Share





Related News

Comments are Closed