Main Menu

হবিগঞ্জের মেয়রের চেয়ারে বসলেন জি কে গউছ

হবিগঞ্জ প্রতিনিধি : নির্বাচিত হবার ১৫ মাস পর মেয়রের চেয়ারে বসলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছ। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র দিলীপ দাসের কাছ থেকে তিনি তাকে দায়িত্ব বুঝে নেন। এর আগে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে দলীয় নেতাকর্মী, শুভাকাঙ্খীদেতর নিয়ে পৌরসভা কার্যালয়ে হাজির হন জি কে গউছ।
২০১৫ সালের ৩০ ডিসেম্বর কারাগারে থেকে ধানের শীষ প্রতীক নিয়ে মেয়র নির্বাচিত হন। কারাগার থেকে জামিনে মুক্ত হলেও স্থানীয় সরকার বিভাগের বরখাস্তের আদেশ থাকায় মেয়রের চেয়ারে বসতে পারেননি জিকে গউছ।
কারাবন্দি অবস্থায় থেকে তৃতীয়বারের মতো হবিগঞ্জ পৌরসভার মেয়র নির্বাচিত হওয়ার পর ২০১৬ সালের ২০ মার্চ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এক আদেশে মেয়র জি কে গউছকে সাময়িক বরখাস্ত করে। এ আদেশের বিরুদ্ধে রোববার হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেন সদ্য কারামুক্ত মেয়র জি কে গউছ।
সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় অভিযুক্ত হয়ে কারাবন্দি হলে ২০১৫ সালের ৬ জানুয়ারি মঙ্গলবার স্থানীয় সরকার বিভাগের এক আদেশে হবিগঞ্জের মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত হন জিকে গউছ। এরই মাঝে ২০১৬ সালের ৩ জানুয়ারি কারাবন্দি অবস্থায় জনতার ভোটে আরো এক দফা হবিগঞ্জের মেয়র নির্বাচিত হন জি কে গউছ। শপথ নিলেও মেয়রের দায়িত্ব বুঝে পাওয়ার আগেই সরকারি আদেশে আবারও বরখাস্ত হন তিনি। পরবর্তীতে তিনি দিরাইয়ে সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় গ্রেনেড হামলা মামলায় অন্তর্ভুক্ত হন। মাথার উপর ঝুলে থাকা সকল মামলা থেকে উচ্চ আদালতে জামিন লাভের পর ৪ জানুয়ারি মুক্ত হন জি কে গউছ। ২৩ জানুয়ারি জি কে গৌছকে বহিস্কারের আদেশটি স্থগিত করে মেয়র পদ ফিরিয়ে দিতে নির্দেশ প্রদান করেন হাইকোর্ট।

Share





Related News

Comments are Closed