বিয়ানীবাজার পৌরসভায় আ’লীগের মনোনয়ন পেলেন আব্দুস শুকুর
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বিয়ানীবাজার পৌরসভায় নৌকা প্রতীক পেয়েছেন পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুস শুকুর। বৃহস্পতিবার বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার (পৌরসভা) মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক বিয়ানীবাজার পৌরসভার দলীয় মনোনয়ন চূড়ান্ত করা হয়। দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে এ সংক্রান্ত তথ্য জানানো হয়েছে।
আওয়ামী লীগের দলীয় প্রাথী আব্দুস শুকুর রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন। তিনি ক্লিন ইমেজের রাজনৈতিক কর্মী হিসেবে সকলের কাছে পরিচিত।
উল্লেখ্য, প্রতিষ্ঠার ১৬ বছর পর বিয়ানীবাজার পৌরসভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৫ এপ্রিল মঙ্গলবার। ঘোষিত তফশীল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৭ মার্চ। ৯ ওয়ার্ডে বিভক্ত এ পৌরসভার মোট ভোটার প্রায় ২৬ হাজার।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed