Main Menu

আজিজ আহমদ সেলিমের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

বৈশাখী নিউজ ২৪ ডটকম: মহিউদ্দিন শীরু স্মৃতি পরিষদের সভাপতি, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি, দৈনিক উত্তরপূর্ব পত্রিকার প্রধান সম্পাদক, বিটিভি’র সিলেট প্রতিনিধি বিশিষ্ট সাংবাদিক আজিজ আহমদ সেলিম হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকাস্থ জাতীয় হৃদরোগ ইন্সটিটিউশনে প্রফেসর ডাঃ খালেদ মহসিন এর অধীনে চিকিৎসাধীন রয়েছেন। মেডিকেল বোর্ড শারীরিক অবস্থা উন্নতি কল্পে বাইপাস অপারেশনের পরামর্শ দিয়েছেন।
সাংবাদিক আজিজ আহমদ সেলিমের আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে মহিউদ্দিন শীরু স্মৃতি পরিষদের উদ্যোগে ২৩ মার্চ বৃহস্পতিবার হযরত শাহজালাল (র:) মাজার প্রাঙ্গণে সকাল ১০টা হতে ১টা পর্যন্ত খতমে কোরআন তেলাওয়াত ও বাদ জোহর মাজার জামে মসজিদে মিলাদ মাহফিল শেষে মহান আল্লাহ তাআলার দরবারে রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যকরি কমিটির সদস্য ও সিলেট মহানগর সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা প্রেসক্লাবের সহ সভাপতি সাংবাদিক ওয়েছ খসরু, মহিউদ্দিন শীরু পরিষদের সাধারণ সম্পাদক সৈয়ীদ আহমদ বহলুল, বালাগঞ্জ শাখার সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ জুয়েল, মাওলানা আবু ইউসুফ চৌধুরী, সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী, স্মৃতি পরিষদের সদস্য শফিকুর রহমান, মুফতী নেহাল আহমদ, সাংবাদিক রুহুল ইসলাম মিঠু, মাওলানা আব্দুস সালাম, হাফিজ সিরাজুল হক, মোঃ জমির মিয়া, দেলওয়ার হোসেন, জাহেদ আহমদ, হাফিজ আলাউদ্দিন, মাওলানা হাবিব উল্লাহ, মোঃ উবায়দুল হক মজুমদার এডভোকেট, হুসাইন আহমদ, মাওলানা সিরাজুল ইসলাম, শামীমুল ইসলাম লরেন্স প্রমুখ।
মিলাদ মাহফিল পরিচালনা করেন মাওলানা ক্বারী আবু ইউসুফ চৌধুরী ও দোয়া পরিচালনা করেন ক্বারী সদরুল আলম চৌধুরী। একই সাথে গত ২১ মার্চ মোটর সাইকেল দুর্ঘটনায় নিহত ছাত্রলীগ কর্মী সাদেক আহমদ সাদেকের রূহের মাগফেরাত এবং ২২ মার্চ নাইওরপুলে সড়ক দুর্ঘটনায় আহত চিকিৎসাধীন কামাল আহমদের সুস্থতা কামনা করা হয়।
এদিকে, আম্বরখানাস্থ মেসার্স জুনেদ এন্টারপ্রাইজের উদ্যোগে সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি, দৈনিক উত্তরপূর্ব পত্রিকার প্রধান সম্পাদক, বিটিভি’র সিলেট প্রতিনিধি বিশিষ্ট সাংবাদিক আজিজ আহমদ সেলিমের রোগমক্তি কামনা করে আম্বরখানা জামে মসজিদে বাদ যোহর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ মাহফিলে মোনাজাত পরিচালনা করেন আম্বরখানা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মাওঃ জিয়াউর রহমান।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন আম্বরখানা জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওঃ সালেহ আহমদ, মাওঃ মোস্তাক আহমদ, আম্বরখানা বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মোঃ কুতুবুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক গুলজার আহমদ, সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক আজকের সংবাদের সিলেট ব্যুরো প্রধান মঞ্জুর হোসেন খান, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ, আম্বরখানা বাজার ব্যবসায়ী কমিটির কার্যকরী সদস্য ও আম্বরখানাস্থ মেসার্স জুনেদ এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর জুনেদ আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী লাল মিয়া, মেসার্স জুনেদ এন্টারপ্রাইজের গ্রাফিক্স ডিজাইনার সৈয়দ আহমদ সাঈদ, সুলতান আহমদ, সামস্ উদ্দিন, জুয়েল আহমদ, সাইফুল ইসলাম মামুন, বিশিষ্ট ব্যবসায়ী আলাউদ্দিন, আফজাল হোসেন ও কবির আহমদ প্রমুখ।

অপরদিকে, দৈনিক উত্তরপূর্ব’র প্রধান সম্পাদক, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি, বিটিভি’র সিলেট বিভাগীয় প্রতিনিধি বিশিষ্ট সাংবাদিক আজিজ আহমদ সেলিমের আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে উত্তরপূর্ব পাঠক মঞ্চের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাদ আসর হযরত শাহজালাল (র:) মাজার প্রাঙ্গণে মিলাদ মাহফিল শেষে হৃদরোগে আক্রান্ত আজিজ আহমদ সেলিমের রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও সিলেট মহানগর সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, দৈনিক উত্তরপূর্ব’র সম্পাদক ও প্রকাশক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল, কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, মদন মোহন কলেজের অধ্যাপক আবুল কাশেম, সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি আব্দুল বাছিত রুম্মান, দৈনিক উত্তরপূর্ব’র বিজ্ঞাপন ব্যবস্থাপক ইকবাল হোসেন আনা, আওয়ামী লীগ নেতা আবুল কালাম ফনিক, উত্তরপূর্ব’র স্টাফ রিপোর্টার তুহিনুল হক তুহিন, মো. ওলিউর রহমান, ইয়াহইয়া মারুফ, আলোকচিত্রি নুুরুল ইসলাম, উত্তরপূর্ব পাঠক মঞ্চের সভাপতি রাশেদ আহমদ, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন প্রমুখ।

Share





Related News

Comments are Closed