বিশ্বনাথে ইব্রাহিম মস্তানের ওরুসে মাদকের ছড়াছড়ি
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের শ্রীপুর গ্রামে অবস্থিত ইব্রাহিম শাহ ওরফে ইব্রাহিম মস্তানের বার্ষিক ওরুসে চলছে মাদকের (মদ-গাঁজার) ছড়াছড়ি। প্রকাশ্যে মাদকের ছড়াছড়িতে এলাকার মানুষের কাছে দেখা দিয়েছে বিরুপ প্রতিক্রিয়া।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (২১ মার্চ) থেকে ৩ দিন ব্যাপী উপজেলার শ্রীপুর গ্রামে অবস্থিত ইব্রাহিম শাহ ওরফে ইব্রাহিম মস্তানের বার্ষিক ওরুস শুরু হয়েছে। ওরুসের ২য় দিনে বুধবার রাতে ছিলো প্রকাশ্যে মদ-গাঁজা খাওয়ার উৎসব। সংবাদ পেয়ে সাংবাদিকরা সরেজমিন উপস্থিত হয়ে মাদক সেবনের ছবি তুলতে চাইলে মাদকসেবীরা এতে বাঁধা দেয়ার চেষ্টা করে। ওরসের নিরাপত্তায় পুলিশ অবস্থান করলেও তারা ছিল নিরুপায়। এভাবে প্রতি বছরই ওরুসে প্রকাশ্যে চলে মাদক সেবন চলে বলে স্থানীয়রা জানান।
এব্যাপারে ওরুসের নিরাপত্তায় থাকা বিশ্বনাথ থানার এএসআই আরিফ বলেন, আমি বিষয়টি মাজার ও থানার উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।
বিশ্বনাথ থানার ওসি মনিরুল ইসলাম পিপিএম বলেন, উরুসস্থলে পুলিশ অবস্থান করছে। বিষয়টি আমি খোঁজ নিয়ে ব্যবস্থাগ্রহন করবো।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed