ভবনের ভেতরেই রেল স্টেশন, চলছে ট্রেন
বৈশাখী নিউজ ডেস্ক: চীনের চোংগিং শহরে ১৯ তলা ভবনের ভেতর দিয়ে চলে গেছে রেল স্টেশন। চলছে রেল। আর এ ঘটনা বহু মানুষকেই অবাক করেছে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ডেইলি মেইল।
জানা গেছে, দক্ষিণ-পূর্ব চীনের ওই এলাকা ছিল ঘনবসতিপূর্ণ ও পাহাড়ি। ফলে শহরটিতে মেট্রোরেল করার জন্য পর্যাপ্ত স্থান ছিল না। এরপর বিভিন্ন বহুতল ভবন ও পাহাড় কেটে মেট্রোরেলের রুট তৈরি করা হয়।
চোংগিং শহরটিতে রয়েছে ৪৯ মিলিয়ন মানুষ। আর এ মানুষের যাতায়াতের জন্য পর্যাপ্ত গণপরিবহনের ব্যবস্থা করা জরুরি হয়ে পড়েছিল। ফলে শহর কর্তৃপক্ষ এলিভেটেড রেল লাইন স্থাপনের সিদ্ধান্ত নেন।
কিন্তু এ পরিকল্পনায় বাধা হয়ে দেখা দেয় ১৯ তলা বহুতল ভবনটি। পরবর্তীতে অবশ্য প্রকৌশলীরা সমস্যাটির সমাধান করেন। এজন্য ভবনটির ভেতর দিয়েই ট্রেন চলাচলের ব্যবস্থা করা হয়। এতে ভবনের বাসিন্দারাও উপকৃত হন।
কারণ রেল স্টেশন তাদের বাড়িতে হওয়ায় যাতায়াতে সুবিধা হয়। বাসিন্দাদের সুবিধার্থে ভবনটির ৬ষ্ঠ থেকে ৮ম তলার মাঝে রেল স্টেশন স্থাপন করা হয়।
এ রেল চলাচলে ভবনটিতে বসবাসকারীদের অসুবিধা হয় কি না, তা নিয়ে প্রশ্ন ছিল অনেকেরই। কিন্তু প্রকৌশলীরা এটি এমনভাবে ডিজাইন ও নির্মাণ করেন যে, ভবনের বসবাসকারীদের থেকে শব্দ দূষণ ও কম্পনের কোনো অভিযোগ পাওয়া যায়নি। এখানে ট্রেন চলাচলের শব্দ অনেকটা ডিশ ওয়াশারের শব্দের মতো বলেই জানান বাসিন্দারা।
Related News
৫৭ বছর বয়সে ৫৮ সন্তানের বাবা
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের উরুজগান প্রদেশের ৫৭ বছর বয়সী মোহাম্মদ সাদিক ৫৮ সন্তানের ভরণপোষণ করতে গিয়েRead More
মিলনের পর সঙ্গীকেই খাবার বানায় যে স্ত্রী!
বৈশাখী নিউজ ডেস্ক: আজ ৮ অক্টোবর, বিশ্ব অক্টোপাস দিবস। সমুদ্রের রহস্যময় প্রাণীদের মধ্যে অক্টোপাস বরাবরইRead More



Comments are Closed