সিলেটে আ’লীগের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন বুধবার
বৈশাখী নিউজ ২৪ ডটকম : দলীয় কার্যক্রম আরো গতিসম্পন্ন করতে ও তৃনমূল পর্যায়ে নেতাদের কেন্দ্রীয় নেতাদের সংস্পর্শে আনার লক্ষে ২২ মার্চ বুধবার সিলেট সরকারী আলীয়া মাদ্রাসা মাঠে আওয়ামীলীগের সিলেট বিভাগীয় তৃনমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হবে।
সিলেট বিভাগের চারটি জেলা থেকে আওয়ামলীগের তৃনমূল প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। দীর্ঘ ১৫ বছর পর আবার একসাথে হচ্ছেন বিভাগীয় তৃনমূল প্রতিনিধিরা। সম্মেলনকে ঘিরে সকল আয়োজন এখন শেষ পর্যায়ে।
সকাল ১১টায় বিভাগীয় প্রতিনিধি সম্মেলন শুরু হবে। সিলেট জেলা ও মহানগর আওয়ামীলীগের যৌথ আয়োজনে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক হানিফ এমপি, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট) আহমদ হোসেন।
এই সম্মেলনকে ঘিরে নেতা কর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। নগরীজুড়ে ব্যানার ফেস্টুন ও বিভিন্ন প্রচারনা পত্র লক্ষ করা গেছে।
এদিকে আওয়ামীলীগের বিভাগীয় সম্মেলনকে সামনে রেখে নগরীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed